শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে পরাজীত চেয়ারম্যান প্রার্থীকে শান্তনা দিতে গিয়ে হামলার শিকার ইউপি সদস্য

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৪:৩৩ পিএম
হাইমচরে পরাজীত চেয়ারম্যান প্রার্থীকে শান্তনা দিতে গিয়ে হামলার শিকার ইউপি সদস্য
হাইমচর প্রতিনিধি : নৌকা প্রতীকের পরাজীত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান গাজীকে শান্তনা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন  ইউপি সদস্য। আহতদের মধ্যে এক ইউপি সদস্য ও তার ছেলে গুরুতর আহত অবস্থায় হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।
জানাজায়, গত ২৯ ডিসেম্বর শান্তিপূর্ন পরিবেশে ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হয় হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন। ঐ নির্বাচনে ১০৭ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজীত হন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাবিবুর রহমান গাজী। নির্বাচনে পুরাতন ৮ ইউপি সদস্য পুনরায় নির্বাচিত হন। নির্বাচনের পরের দিন ৩০ ডিসেম্বর বেসরকারি ভাবে ফলাফল ঘোষনার পর নির্বাচিত ৮ ইউপি সদস্য পরাজীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান গাজীকে শান্তনা দিতে তার বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর  তিনি পরাজীত হয়ে মেম্বাররা বিজয়ী হলেন কেন।
এ বিষয় নিয়ে ইউপি সদস্যদের সাথে তার কথা কাটাকাটির এক পর্যায়ে হাবিবুর রহমান গাজীর নেতৃত্বে তার ছেলেরা ও পরিবারের লোকজনসহ তাদের উপর হামলা করেন। এতে ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নির্বাচিত দেলোয়ার হোসেন গাজী গুরুতর আহত হয়।
আহত ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, আমাদের বিজয়ের ফলাফল নিতে এসে সকল সদস্য একত্রিত হই। আমি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হিসেবে সভাপতি হাবিবুর রহমান গাজীকে শান্তনা দিতে সকলকে সাথে নিয়ে তার বাড়িতে যাই। আমরা যাওয়ার পর তিনি তার ছেলে ও লোকজনকে হুকুম দেন আমাদেরকে মারার জন্য।
এমন সময় তারা বাবা, ছেলে ও পরিবারের লোকজন আমাদের উপর এলোপাতারি ভাবে হামলা করে। আমি হাইমচর থানায় লিখিত অভিযোগ করার প্রশ্তুতি নিচ্ছি।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।