বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আক্কাছ আলী রেলও‌য়ে একা‌ডে‌মির বই বিতরণ উৎস‌ব

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৬:৪৯ পিএম
আক্কাছ আলী রেলও‌য়ে একা‌ডে‌মির বই বিতরণ উৎস‌ব
সাইদ হোসেন অপু চৌধুরী : নতুন বছ‌রের প্রথম দি‌নে আক্কাছ আলী রেলও‌য়ে একা‌ডে‌মির ছাত্র-ছাত্রী‌রা পেল চাররঙ্গা নতুন বই।

রোববার দুপুর ১২টা বিদ্যালয় মিলনায়‌তে বই বিতরণ উৎস‌বে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন বিদ‌্যালয় ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি ও জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

এ সময় তি‌নি ব‌লেন, বি‌শ্বের কোথাও আমা‌দের দে‌শের ম‌তো বিনামূ‌ল্যে বই বিতরণ করা হয় না। জন‌নেত্রী শেখ হা‌সিনা শিক্ষার্থী‌দের সাথে বছ‌রের প্রথম দিন বই বিতরণ কার্যক্রম শুরু ক‌রেন। আজ দে‌শের ৪ কোটি শিক্ষার্থীর হাতে ৩৪ কো‌টি নতুন বই তু‌লে দেওয়া হ‌চ্ছে।

সারা‌বি‌শ্বে যুদ্ধ প‌রি‌স্থিতর মা‌ঝেও সরকা‌রের এ উ‌দ্যোগে কোটনভাটা প‌রে‌নি। প্রপাকান্ডা ছড়া‌নো হ‌য়ে‌ছে জন‌নেত্রী শেখ হা‌সিনা বছ‌রের প্রথম দিন বই দি‌তে পার‌বেন না। সক‌লে সু‌শিক্ষায় শি‌ক্ষিত হ‌য়ে ভাল মানুষ হওয়ার চেষ্টা কর‌বে। ত‌বেই দেশ ও সমাজ তোমার কাছ থে‌কে উপকৃত হ‌বে।

Model Hospital

তি‌নি শিক্ষার্থী‌দের উ‌দ্দে‌শ্যে আরও ব‌লেন, তোমরা সব সময় প‌রিচ্ছন্ন থাক‌বে, নিয়‌মিত স্কু‌লে আস‌বে। শিক্ষক ও বাবা মার কথা সব সময় শুন‌বে। গুরুজন‌কে সম্মান কর‌বে ও ছোট‌দের‌কে স্নেহ কর‌বে। অযথা অর্থ খরচ না ক‌রে অর্থ সঞ্জ‌য়ে ম‌নো‌যোগী হ‌বে।

এবার স্কু‌লের বাৎস‌রিক পিক‌নিক স্কু‌লে হ‌বে। নতুন ক‌্যাম্পা‌সে আমরা অ‌বিভাবক ও ছাত্র ছাত্রী‌দের নি‌য়ে পিক‌নিক করা হ‌বে। এরজন‌্য যা কিছু প্রয়োজন আ‌মি মিটা‌বো।

অনুষ্ঠা‌নে সভাপতিত্ব ক‌রেন আক্কাছ আলী রেলও‌য়ে একা‌ডে‌মির প্রধান শিক্ষক ‌মোঃ গোফরান হো‌সেন।

বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়াজীর প‌রিচালনা উপ‌স্থিত ছি‌লেন ম্যানেজিং কমিটির সদস্য কৃষ্ণা দাস, মোহাম্মদ আলী শিকদার, ইব্রাহীম খলিল, শামসের আহমেদ, সহকারি শিক্ষক ফরিদ আহমেদ পাটওয়ারী, মোঃ শাহদাত হোসেন, জায়েদ ইমতিয়াজ, তানিয়া জেসমিন, বদরুন্নেছা বিথি, সায়মা আহমেদ চৌধুরী, মরিয়ম বেগম, ফেরদৌসি সুলতানা, জাকির হোসেন, শিউলি রানী।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’