শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আশিকাটিতে আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে চাচা স্পোর্টিং ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টের ৮ম আসর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৪:৪১ পিএম
আশিকাটিতে আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে চাচা স্পোর্টিং ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টের ৮ম আসর
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার সংলগ্ন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পাশে বটতলা বালুর মাঠে প্রতি বছরের ন্যায় এবারো শুরু হয়েছে চাচা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এলইডি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ৮ম আসর।
উক্ত এলাকার বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় মঠখোলা তাহসিন স্পোর্টিং ক্লাব বনাম আশিকাটি স্পোর্টিং ক্লাব ১-১ গোল করে নির্দিষ্ট সময় শেষে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে গিয়ে মঠখোলা তাহসিন স্পোর্টিং ক্লাব জয় লাভ করেন।
১২টি দলের অংশগ্রহণে চাচা স্পোর্টিং ক্লাবের এলইডি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা পরিচালনা করেন মোঃ জুয়েল মিজি। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন রাসেল খান ও রুবেল ঢালী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ মিন্টু মিজি, মঞ্জুরা ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক মোঃ কালাম মিজি, সমাজসেবক আক্তার মিজিসহ অত্র এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও ফুটবলপ্রেমী সমর্থকবৃন্দ।
চাচা স্পোর্টিং ক্লাবের পরিচালক মোঃ জুয়েল মিজি বলেন, এ টুর্নামেন্টটি গত ৭ বছর যাবত অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসতেছি। তারই ধারাবাহিকতায় এবছরও ৮ম আসর হিসেবে হাফানিয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যাংকার মরহুম আলহাজ্ব এম এম নুরুল হক সাহেবের স্মৃতি স্বরণে এ টুর্নামেন্টটি পরিচালিত হয়ে আসছে।
এতে এলাকাবাসীসহ সকলের সার্বিক সহযোগিতা কামণা করছি। চলমান এ টুর্নামেন্টটির ফাইনাল খেলা আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital