বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে কর্মক্ষম বেকার যুবকদের কর্মসংস্থান সৃস্টির লক্ষ্যে ঋণের চেক বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩, ১২:১২ পিএম
ফরিদগঞ্জে কর্মক্ষম বেকার যুবকদের কর্মসংস্থান সৃস্টির লক্ষ্যে ঋণের চেক বিতরণ

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে কর্মক্ষম বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ জন যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। কর্মসংস্থান ব্যাংক ফরিদগঞ্জ শাখার উদ্যোগে এই চেক বিতরণ করা হয়।

৬ জানুয়ারী শুক্রবার বেলা ১১টায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোঃ নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. নূরুল আমিন বলেন, সুযোগ ও সক্ষমতার সমন্বয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে দেশ ও জাতি এগিয়ে যাবে। অনুদান ও ঋণের মাধ্যমে সুযোগ তৈরি এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে এই দুইয়ের সমন্বয় করা হচ্ছে। যুব উন্নয়নে কর্মসংস্থান ব্যাংকের যুব ঋণ কার্যকর ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, প্রতিটি ক্ষেত্রে তৃণমূল পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষা, জামানতবিহীন ঋণ ও প্রণোদনার মাধ্যমে নারীদের সামনে এগিয়ে আনাসহ দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে কর্মসংস্থান ব্যাংক প্রশিক্ষণসহ নানা কার্যক্রমের মাধ্যমে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা তৈরিতে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক তথা সার্বিক উন্নয়নে সুখী সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সকলের সমন্বিত প্রচেষ্টায় তরুণদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সুযোগ করে দিয়ে প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তা বাস্তবায়ন করতে হবে।

Model Hospital

কর্মসংস্থান ব্যাংক চাঁদপুর আঞ্চলিক ব্যবস্থাপক কবির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরিন আখতার, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা।

এ সময় উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, পরিচালনা ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক গৌতম সাহা, বিভাগীয় উপ- মহাব্যবস্থাপক আব্দুর রহিম, ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক ফখরুল ইসলাম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস ছোবহান লিটন, আ’লীগ নেতা জসিম উদ্দিন আনসারী মিন্টু প্রমূখ।

পরে শতকরা ৯% সুদের বিপরীতে ১০ জন যুবক যুবতীদের সাবলম্বী করতে দুই বছর মেয়াদী ২১লাখ টাকার চেক যুবক যুবতীদের হাতে তুলে দেয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।