শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী স্মারকগ্রন্থে লেখা আহ্বান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ৪:০৪ পিএম
চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী স্মারকগ্রন্থে লেখা আহ্বান

চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষ্যে প্রকাশিতব্য স্মারকগ্রন্থের জন্য কলেজের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে। যেসব বিষয়ে লেখা পাঠানো যাবে :

১। কলেজ সংক্রান্ত/কলেজ-জীবন বিষয়ক যে কোনো স্মৃতিকথা।

২। কলেজের ইতিহাস-ঐতিহ্য নির্ভর প্রবন্ধ।

৩। কলেজকে উপজীব্য করে লেখা কবিতা।

Model Hospital

৪। কলেজে তোলা কোনো পুরাতন ছবি। (ছবিটি অন্তত ২৫ বছরের পুরাতন হতে হবে)।

৫। কলেজ সংক্রান্ত কোনো দুর্লভ দলিলপত্র ও চিঠিপত্র।

লেখার শব্দসীমা : স্মৃতিকথা ও প্রবন্ধের জন্যে সর্বোচ্চ ১২০০ শব্দ। কবিতার জন্যে সর্বোচ্চ ৩০ লাইন। লেখা পাঠানোর শেষ সময় : ২৫ জানুয়ারি ২০২৩। কম্পিউটার কম্পোজকৃত লেখাটি SutonnyMJ ১৪ ফন্টে এমএস ওয়ার্ড ফাইলে পাঠাতে হবে। বাছাই কমিটির মাধ্যমে লেখা মনোনীত করা হবে। লেখা প্রেরণের ই-মেইল :smarak2023@gmail.com

বিঃ দ্রঃ স্মারকগ্রন্থের নামের প্রস্তাবও আহ্বান করা হয়েছে। এ প্রস্তাব প্রেরণের শেষ তারিখ : ১৪ জানুয়ারি ২০২৩। ই-মেইল একই।

নিবেদক : প্রকাশনা উপ-কমিটি, চাঁদপুর সরকারি কলেজ ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উদ্যাপন কমিটি।

কাজী শাহাদাত
আহ্বায়ক
প্রকাশনা উপ-কমিটি

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital