বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা বিএমএ’র মেয়াদোত্তীর্ণ কমিটির ৪ বছর পার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩, ১২:৩৯ পিএম
চাঁদপুর জেলা বিএমএ’র মেয়াদোত্তীর্ণ কমিটির ৪ বছর পার

সাইদ হোসেন অপু চৌধুরী : প্রায় ৪ বছর ধরে মেয়াদোত্তীর্ণ কমিটিতে চলছে চিকিৎসকদের সংগঠন-বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)’ চাঁদপুর জেলা শাখা।

এ অবস্থায় দ্রুত নির্বাচন চান চিকিৎসকরা। আবার সময় মতো নির্বাচন না হওয়ায় ক্ষোভ ও হতাশা রয়েছে অনেকেরই মধ্যে।

বিএমএ’র চাঁদপুর জেলা শাখার সর্বশেষ নির্বাচন হয় ২০১৬ সালের ২২ ডিসেম্বর।

দীর্ঘদিন পর ডাক্তারদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর জেলা শাখার নির্বাচনে চিকিৎসকরা ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেছিলেন।

Model Hospital

গঠনতন্ত্র অনুযায়ী, ২০১৮ সালের ডিসেম্বরে ওই কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু নানা কারণে সেটি নিয়ে শঙ্কায় রয়েছেন বিএমএ সদস্যরা। গত নির্বাচনে বিএমএ’র ভোটার ছিলেন ২’শ ৫০ জনের মতো। এখন সেটি দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪’ শ জনের মতো।

নির্বাচনের পর ৬ বছর অতিবাহিত হলেও হয়নি কোন সভা ও নিজস্ব কার্যালয়, ডাক্তারদের চিকিৎসা সেবায় নেই কোন ভূমিকা। অভিযোগ রয়েছে নির্বাচিত ডাক্তাররা কর্মস্থলে আসছেন না নির্ধারিত সময়ে, যাচ্ছেন ইচ্ছেমত। এজন্য সাধারণ চিকিৎসকরা যারা নিয়মিত আসছেন বিএমএ নেতারা তাদেরকেও তদারকি করতে পারছেন না।

বিএমএ’র নির্বাচনের পরে গত ৬ বছরে শুধুমাত্র পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল করতে দেখা গিয়েছিল বিএমএ’র নেতৃবৃন্দকে। এছাড়া আর কোন কার্যক্রমে দেখা মেলেনি চিকিৎসকদের এই সংগঠনের। অথচ নির্বাচনের পরে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চিকিৎসা সেবায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সংগঠনটির নেতারা।

বিএমএ চাঁদপুর জেলা শাখার মধ্যে বিরোধ রয়েই গেছে। শুধু বিএমএ নিয়েই নয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের কমিটি নিয়েও বিরোধ রয়ে গেছে। কারণ বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ চাঁদপুর জেলা শাখা মূলত মুদ্রার এপিঠ ওপিঠ।

এদিকে নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে হলেও ভোট গণনার সময়ে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দীর্ঘদিন নির্বাচন না হওয়ার কারণে চিকিৎসকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা চাঁদপুর জেলা বিএম এর নির্বাচনের দাবি জানান।

এবার সাধারণ ভোটাররা বিএমএ কমিটি তৈরিতে পরিবর্তনের আভাস দিয়েছেন। তারা জানান কারো কাছে এককভাবে দীর্ঘদিন কমিটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেয়া হবে না। কমিটির হিসাব নিকাশ ও ডাক্তারদের প্রয়োজনে তাদের শক্তিশালী ভূমিকা প্রদর্শন করা হবে নেতা নির্বাচনে। এই নির্বাচন নিয়ে ইতোমধ্যে ডাক্তারদের আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। তাই পেশাজীবী সংগঠন বিএমএতে যোগ্য নেতৃত্ব চাই, যে নেতৃত্ব সাধারণ চিকিৎসকদের সম্মান, যোগ্যতা ও নিরাপত্তার জন্য সংগ্রাম করবেন। সে নেতৃত্ব চিকিৎসক সমাজের মর্যাদা ও অধিকার আদায় এবং জনস্বাস্থ্য সংকট নিরসনের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএমএ’ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. এম এন হুদাকে কয়েকদফা ফোন করলে তিনি ফোন রিসিভ করে বিষয়টি এড়িয়ে যান এবং ফোন কেটে দেন।

উল্লেখ্য, অভিযোগ রয়েছে প্রায় ৪ বছর ধরে বিএমএ চাঁদপুর জেলা নির্বাচন হচ্ছে না। দীর্ঘদিন যাবৎ সভাপতি পদে ডা. এম এন হুদা ও সাধারণ সম্পাদক ডা. মাহমুদুনন্নবী মাসুম রয়েছেন। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। অনেক কর্মকান্ডে ডাক্তারদের অ্যাসোসিয়েশনকে বিতর্কে জড়ানো হয়েছে। বিএমএ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নিজের ব্যক্তিগত প্র্যাকটিস ও ব্যবসার প্রসারে পদ পদবীকে ব্যবহার করা ছাড়া সাধারণ চিকিৎসকদের তেমন কোন কাজে আসেনা, তাই পরিবর্তন করে কমিটিকে শক্তিশালী করতে এবার ভোটারদের একটিই স্লোগান ‘পরিবর্তন করো পরিবর্তন চাই’।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital