বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে বোরো মৌসুমে সেচ কার্যক্রম উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৪:১৪ পিএম
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে বোরো মৌসুমে সেচ কার্যক্রম উদ্বোধন
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তরে দেশের বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে চলতি বোরো মৌসুমে সেচ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলার উদ্দমদী পাম্প হাউসে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সুইচ টিপে সেচ কার্যক্রম উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি, মতলব উত্তর উপজেলার পরিষদের চেয়ারম্যান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাকির হোসেন।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেঘনা-ধনাগোদা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ রুহুল আমিন, উপসহকারী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন প্রমুখ। আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, কৃষক প্রতিনিধি আঃ আয়েত আলী মোল্লা, এসোসিয়েশনের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান প্রমুখ। এসময় সেচ প্রকল্পের কর্মকর্তা ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাকির হোসেন বলেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পটি আরও গতিশীল করার লক্ষ্যে কাজ চলছে। এই প্রকল্পটি বেঁচে থাকলে কৃষকরাই এর সুফল ভোগ করবে। তাই সকলকেই এই প্রকল্পের ব্যাপারে যত্নশীল হতে হবে। এছাড়াও অবৈধভাবে পানি নিষ্কাশন খাল ও সেচ ক্যানেল গুলো যারা দখল করে রেখেছেন তারা নিজ দায়িত্বে এগুলো মুক্ত করে দিবেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন জানান, এবার বোরো মৌসুমে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে প্রায় ৯ হাজার হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital