বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের জাপান শাখা কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৫:০২ পিএম
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের জাপান শাখা কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ২১সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী জাপান শাখা কমিটি (আংশিক) গঠন করা হয়েছে।

সোমবার দুপুরে জাপানে ভার্চুয়ালের মাধ্যমে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ইঞ্জি: মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসাইন স্বাক্ষরিত নাজমুল হাসান মজুমদারকে সভাপতি ও মো. সাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটির অনুমোদোন করা হয়। এছাড়াও আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের জাপান শাখার নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আফিস আহমেদ, শাহাদাত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ সরকার, মো. মহিউদ্দিন শোহেব, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন অর্ক, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, মো. ইকরাম হোসেন, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম শান্ত, সহ-দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম রশিদ, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-অর্থ সম্পাদক মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহান মিয়া, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইমরান হোসেন, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. আসাদ, সহ-ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম আবীর, জাহিদুল ইসলাম, আবরার হাসান।

সংঠনটির যাত্রার শুরু থেকেই প্রবাসীদের অধিকার আদায়ে বিভিন্ন ইতিবাচক কর্মকান্ড চালিয়ে আসছে।

Model Hospital

প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে প্রেরণ, প্রবাসীদের পরিবারের জান মালের নিরাপত্তার জন্য প্রবাসী নিরাপত্তা আইন প্রনয়ণ এবং বাস্তবায়ন, জাতীয় বাজেটে প্রবাসীদের কল্যাণে এবং উন্নয়নে ৫% বরাদ্দ দেওয়া, বিশ্বের যেসব দেশে প্রবাসীরা আছে অথচ রাষ্টীয় দুর্তাবাস নেই, সেসব দেশে দুতাবাস স্থাপন, দালাল মুক্ত পাসপোর্ট সেবা এবং পাসপোর্ট সেবায় সহজলভ্যতা, বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ সহ প্রবাসীদের অধিকার আদায়ের বিভিন্ন দাবী নিয়ে কাজ করা অন্যতম জাতীয় সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ১ কোটি ২০ লক্ষ প্রবাসীদের অধিকার আদায়ের অন্যতম জাতীয় সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। বর্তমানে বিশ্বের প্রায় ৫০ টিরও বেশি দেশে এই সংগঠনের কার্যক্রম চলছে। সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন ভিপি নুরুল হক নুর।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital