বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতিত্ব অর্জন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৫:২৩ পিএম
জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতিত্ব অর্জন
ফরিদগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি চাঁদপুর জেলা’র আয়োজনে ৫১তম শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়।উপজেলা পর্যায়ে যাচাই বাচাই শেষে ২০ জানুয়ারী শুক্রবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ে বাচাইকৃত শিক্ষার্থীদের নিয়ে এই খেলার আয়োজন করা হয়।
উক্ত খেলায় উপজেলা পর্যায়ে ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কিছু প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আজ জেলা পর্যায়ে অংশ নিয়ে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল হোসেন বালক বড় গ্রুপের ৪০০ মিটার দৌড়ে প্রথমস্থান অর্জন করেন,মোঃ শামীম খন্দকার বালক মধ্যম গ্রুপের ২০০ মিটার দৌড়ে প্রথমস্থান,উম্মে হাবিবা বালিকা মধ্যম গ্রুপের বল নিক্ষেপে প্রথম,সাইফুল ইসলাম বালক ছোট গ্রুপের সাইক্লিং প্রতিযোগিতায় প্রথম সহ মোট ৬ জন শিক্ষার্থী পুরস্কার ও সনদ অর্জন করেন।
শিক্ষার্থীদের এমন কৃতিত্ব সম্পর্কে জানতে চাইলে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক লিটন চন্দ্র সাহা বলেন,আমি আজ গর্বিত আমার শিক্ষার্থীদের নিয়ে। কারন আমার শিক্ষার্থীরা ফরিদগঞ্জ উপজেলার প্রায় অর্ধ শতাধিক প্রতিষ্ঠানকে পিছনে ফেলে আজ জেলা পর্যায়ে সকল উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহনের মধ্যে ৪টি খেলায় প্রথম সহ মোট ৬ টি খেলায় কৃতিত্ব অর্জন করেন।যার জন্য সত্যিই আমি অত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে আনন্দিত এবং গর্বিত।আমি মনে করি আমার শিক্ষার্থীরা আরো বহুদূর এগিয়ে যাবে।
তিনি আরো বলেন,খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বসময় পাঠ্য শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক এবং খেলাধুলায় অংশ্রহন করে বহুবার উপজেলা,জেলা, আঞ্চলিক এবং বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব রাখেন।আমি ক্রীড়া শিক্ষক হিসেবে পড়াশুনার পাশাপাশি সর্বসময় শিক্ষার্থীদের খেলাধুলায় এবং সাংস্কৃতিক চর্চায় সরব রাখার চেষ্টা করি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।