বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সিদ্দিকুর রহমান স্যারের ষষ্ঠ মৃত্যু দিবসে দোয়া আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৪:৫৪ পিএম
শাহরাস্তিতে সিদ্দিকুর রহমান স্যারের ষষ্ঠ মৃত্যু দিবসে দোয়া আলোচনা সভা
বিশেষ প্রতিবেদক : শাহরাস্তিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্ম বার্ষিকীতে চাঁদপুর জেলা কমিটির সাবেক উপদেষ্টা ও উপজেলা বিএনপির  প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সিদ্দিকুর রহমান স্যারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে  পৌর শহরের কালিয়াপাড়া বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, ওইদিন উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়ার সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।
তিনি বক্তব্য বলেন, বাংলাদেশ  জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সংগঠক ও প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজ ৮৭ তম জন্মবার্ষিকী।
তিনি দলীয় নেতৃবৃন্দকে মহান নেতার আদর্শ ব্রত হয়ে আগামী আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদের আদর্শের ভিত্তিতে উজ্জীবিত হয়ে মাঠে থাকার আহ্বান জানান।
 
এছাড়া তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দেশনায়ক তারেক রহমানের রাজনৈতিক পথ সুগম করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এক পর্যায়ে তিনি শাহরাস্তির উপজেলা বিএনপি’র প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান হেডমাস্টারের রাজনৈতিক কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি  বলেন, এমন নির্লোভ আদর্শবান নেতা আজ রাজনৈতিক অঙ্গনে বড়ই বিরল। তিনি জাতীয়তাবাদী রাজনীতির জন্য যে ত্যাগ শ্রম ঘাম দিয়েছিলেন তার উপর ভিত্তি করে আজ এ জনপদে দল প্রতিষ্ঠিত।
তিনি ওইদিন বিকালে এ নেতার কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনা করে প্রার্থনা করে বক্তব্য শেষ করেন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, উপজেলা বিএনপি সহ সভাপতি শাহ মোহাম্মদ আলী, আবুল কালাম আতাহার, নজরুল  ইসলাম বিএসসি, সাবেক পৌরসভার সভাপতি আবুল কালাম, সাবেক চেয়ারম্যান  আঃ রশীদ, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গনি, আঃ কাইয়ুম রিপন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আলী আজগর, সুচীপাড়া উত্তর ইউপির সভাপতি আলী আকবর, চিতোষী পশ্চিম ইউপির সভাপতি আনোয়ার হোসেন পাটঃ, রায়শ্রী উত্তর ইউপি বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী, চিতোষী পূর্ব ইউপি সভাপতি নজির হোসেন, মহিলা নেত্রী রৌশন আক্তার।
এছাড়া মূলধল যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শাহরাস্তি প্রয়াত নেতা সিদ্দিকুর রহমান স্যারের স্মরণে দোয়া ও মিলাদ পরিচালনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।