শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছরপূর্তি ও পুনর্মিলনী স্মারকগ্রন্থে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ৩:০২ পিএম
চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছরপূর্তি ও পুনর্মিলনী স্মারকগ্রন্থে

প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষ্যে প্রকাশিত স্মারকগ্রন্থের জন্য কলেজের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে।

যেসব বিষয়ে লেখা পাঠানো যাবে :

১। কলেজ সংক্রান্ত/কলেজ-জীবন বিষয়ক যে কোনো স্মৃতিকথা। ২।

কলেজের ইতিহাস-ঐতিহ্য নির্ভর প্রবন্ধ।

Model Hospital

৩। কলেজকে উপজীব্য করে লেখা কবিতা।

৪। কলেজে তোলা কোনো পুরাতন ছবি। (ছবিটি অন্তত ২৫ বছর পুরাতন হতে হবে)।

৫। কলেজ সংক্রান্ত কোনো দুর্লভ দলিলপত্র ও চিঠিপত্র।

লেখার শব্দসীমা : স্মৃতিকথা ও প্রবন্ধের জন্যে সর্বোচ্চ ১২০০ শব্দ। কবিতার জন্যে সর্বোচ্চ ৩০ লাইন।

লেখা পাঠানোর শেষ সময় : ২৫ জানুয়ারি ২০২৩।

কম্পিউটার কম্পোজকৃত লেখাটি SutonnyMJ ১৪ ফন্টে এমএস ওয়ার্ড ফাইলে পাঠাতে হবে। বাছাই কমিটির মাধ্যমে লেখা মনোনীত করা হবে। লেখা প্রেরণের ইমেইল :[email protected]। নিবেদক : প্রকাশনা উপ-কমিটি, চাঁদপুর সরকারি কলেজ ৭৫ বছরপূর্তি ও পুনর্মিলনী উদ্যাপন কমিটি।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।