বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হালিম আহমেদের রুপালী ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ১:২৪ পিএম
হালিম আহমেদের রুপালী ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতি

সজীব খান : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫ম গ্রেডের কর্মকর্তা- সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) হিসাবে পদোন্নতি পেয়েছেন চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজার শাখা রুপালী ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক মোঃ হালিম আহমেদ।

তিনি ব্যাংকার হিসেবে কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় ব্যাংক কর্তৃপক্ষ রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে তাকে প্রদোন্নতি প্রদান করেন।

মোঃ হালিম আহমেদ ২০০৯ সালে রুপালী ব্যাংকে অফিসা হিসেবে কর্মজীবন শুরু করেন, তিনি শাহতলী বাজার শাখা, বাবুরহাট শাখা, চিতশী বাজার শাখা চাঁদপুর, বাংলা বাজার শাখা বেগমগঞ্জ এ সফল ভাবে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন,বর্তমান তিনি সোনাপুর শাখা লক্ষীপুর এ শাখা প্রধান হিসেবে কর্মরত আছেন।

তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়, জলম ইউনিয়নের মহিদপুর গ্রামের মোঃ আবদুল সোবাহান বেপারীর ছেলে।

Model Hospital

তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএস ডিগ্রি অর্জন করে রুপালী ব্যাংকে কর্ম জীবন শুরু করেন। এখন পর্যন্ত সততা ও নিষ্ঠার সাথে ব্যাংকে কর্মরত রয়েছেন।

হালিম আহমেদ রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে প্রদোন্নতি পাওয়ায় তার সহকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি অতিতের ন্যায় ভবিষ্যতে যাতে সুনাম ও সততার সাথে কাজ. করতে পারেন সেজন্য তিনি সহকর্মীসহ সকলের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।তিনি রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital