বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চট্রগ্রাম সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশন নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে রাসেল খানের বিজয়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১১:৪৬ এম
চট্রগ্রাম সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশন নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে রাসেল খানের বিজয়
সজীব খান : চট্রগ্রাম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস (সিএন্ডএফ) কর্মচারী ইউনিয়ন (সিবিএ ২৩৪) এর ত্রি-বার্ষিক নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাসেল খান মোরক প্রতীকে বিজয়ী হয়েছেন। বুধবার বন্দর রিপাবলিক ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে রাসেল খান সাংগঠনিক সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। নির্বাচনে প্রায় ৭হাজার ২শ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তিন বছরের জন্য নেতা নির্বাচিত করেছেন।
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদির কৃতিসন্তান মোঃ রাসেল খান  মিল্টন-শাহ আলম-মোশারফ-জাহাঙ্গীর প্যানেল থেকে এবার সাংগঠনিক সম্পাদক পদে মোরগ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন । রাসেল খান মল্লিক ট্রেডার্সে কর্মরত মোঃ রাসেল খান। এর আগেও গত দুইবার এ প্যানেল  থেকে নির্বাচনে অংশ নিয়ে তিনি দুইবার যুগ্ম-বন্দর বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই প্যানেল থেকে নির্বাচিত হয়ে তিনি বর্তমানে বন্দর বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে  বিজয়ী হয়ে রাসেল খান তার কৃতজ্ঞতা প্রকাশে বলেন, যারা নির্বাচনে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচনে বিজয়ী করেছেন তাদের প্রতি আমি আজন্ম কৃতজ্ঞ থাকবে। সংগঠনের  সকল সদস্যদের আপদে বিপদে পাশে থাকবো, যারা নির্বাচনের শুরু থেকে বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত মাঠে ছিলেন, ভোটারদের ধারে ধারে গিয়েছেন, ভোট চেয়েছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবোনা, তারা আমার পাশে থেকে সব সময় অভিভাবকের মত বুদ্ধি মরামর্শ দিয়ে যাবেন। তাদের বু্িদ্ধ পরামর্শ অনুযায়ী সংগঠনকে শক্তিশালী করাই হবে আমার এক মাত্র লক্ষ্য।
১৯৯৭ সালে সিএন্ডএফ ক্যারিয়ার শুরু করা রাসেল খান সহকর্মীদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলেন বলেই প্রতিটি নির্বাচনে জেতার অনন্য নজির স্থাপন করতে পেবরেছেন। তিনি এটাকে সহকর্মীদের আস্থা ও ভালবাসার প্রতিফলন বলে দাবি করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।