বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মোহনপুর ইউপি’র চেয়ারম্যান পদে অ্যাড. সেলিম মিয়ার মনোনয়নপত্র দাখিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০২ পিএম
মোহনপুর ইউপি’র চেয়ারম্যান পদে অ্যাড. সেলিম মিয়ার মনোনয়নপত্র দাখিল

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সেলিম মিয়া বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন পত্র দাখিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সেলিম মিয়া বলেন, আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নবাসীর সহযোগিতায় আধুনিক ও পরিছন্ন ইউনিয়ন গড়তে এলাকার রাস্তা ঘাট, ড্রেন, কালভাট, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ঈদগাহ, গোরস্থান, ক্রীড়া ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনসহ উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করবো এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাব।

তিনি আরও বলেন, ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে নিজেকে সেবক হিসাবে নিয়োজিত রাখব, সব সময় মানুষের পাশে থাকবো। তিনি মোহনপুরকে আধুনিক ও পরিছন্ন মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে আগামী নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

সর্বোপরি দলমত নির্বিশেষে স্মাট মোহনপুর ইউনিয়ন গড়তে সকলের ভোট, দোয়া ও সমর্থন চেয়েছেন।

Model Hospital

মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম সরদার ও মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম’সহ নেতৃবৃন্দ।

কচুয়ায় হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন, ঘুষ দাবি ও পক্ষপাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ পিএম
কচুয়ায় হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন, ঘুষ দাবি ও পক্ষপাতের অভিযোগ
কচুয়ায় একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ১ লাখ টাকা ঘুষ দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং একপেশে প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে।
এ ঘটনায় ন্যায়বিচার ও পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং সিআইডির অতিরিক্ত আইজিপিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মামলার বাদী মোছা. আছমা।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ মার্চ কচুয়া আমলি আদালতে ২৫৩/২০২৫ নম্বর মামলা হিসেবে হত্যা মামলাটি দায়ের করেন আছমা। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডি চাঁদপুরের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম।
বাদীর অভিযোগ, তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই ওই কর্মকর্তা ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। এর মধ্যে ৩০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা দেওয়ার জন্য তাকে চাপ ও ভয়ভীতি দেখানো হয়। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে যাচাই না করেই একপেশে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
গত ২৩ অক্টোবর ২০২৬ আইজিপির দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন বাদী। এতে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং অন্য কোনো নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে মামলাটির পুনঃতদন্তের দাবি জানানো হয়েছে।
বিবাদী আসমা আক্তার বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার সন্তানের হত্যাকারীর বিচারের জন্য মামলা দায়ের করলে, সরজমিনে তদন্ত জন্য আদালত নির্দেশ দেয়। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম মামলা তদন্ত করতে আসলে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমরা টাকা দেওয়ার পরও বিবাদীর কাছ থেকে আরো অধিক সুবিধা নিয়ে  একতরফা তদন্ত রিপোর্ট দেয়। আমি ন্যায় বিচারের জন্য আদালত, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।