বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা আ.লীগের সাথে নৌকা মনোনীত প্রার্থীদের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৫:০১ পিএম
চাঁদপুর জেলা আ.লীগের সাথে নৌকা মনোনীত প্রার্থীদের মতবিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাথে ইউপি নির্বাচনের নৌকার মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।

জেলা আওয়ামীলীগ সভাপতি তার বক্তব্যে বলেন, নির্বাচন মাঠটা হলো যুদ্ধের। হুমকী-ধমকি থাকবেই। তাই কেউ ভয় পাবেন না। কোথায় কোন সমস্যা হলে আমাদেরকে সাথে সাথে জানাবেন। নির্বাচনে নিজেদের মধ্যে পছন্দ-অপছন্দ, মতের বিরোধ থাকতেই পারে। তবে শেখ হাসিনার মনোনীত নৌকার পক্ষের কোন প্রার্থীর বিপরীতে যেতে পারবেন না। যদি কেউ দলে থেকে মনোনয়ন না পেয়ে বা দলের বিপরীতে অবস্থান নেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Model Hospital

তিনি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচন অবাধ, সুন্দর ও সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত হবে। সুন্দরভাবে জনগন যাতে ভোট প্রদান করতে পারে, আমাদেরকে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। কোন চেয়ারম্যান প্রার্থী মেম্বার নিয়ে মাথা ব্যাথা করবেন না। কোন চেয়ারম্যান যদি মেম্বার নিয়ে মাথাব্যাথা করেন, তাহলে তার দায়ভার তাকে নিতে হবে। তাই কেউ নৌকার প্রার্থীর সাথে মেম্বার প্রার্থীকে জড়িয়ে বিভ্রান্ত করবেন না। আগামী ১১ নভেম্বর শেখ হাসিনার মনোনিত ১০ ইউনিয়নের নৌকার প্রার্থীদের বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।

বক্তব্য রাখেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী নাছির উদ্দিন খান শামীম, আশিকাটি ইউনিয়নের মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়নের মাসুদুর রহমান নান্টু, রামপুর ইউনিয়নের আল মামুন পাটওয়ারী, মৈশাদী ইউনিয়নের মো. নুরুল ইসলাম, তরপুরচন্ডী ইউনিয়নের ইমাম হাসান রাসেল গাজী, বাগাদী ইউনিয়নের আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বালিয়া ইউনিয়নের রফিক উল্যাহ মাস্টার, চান্দ্রা ইউনিয়নের খান জাহান আলী কালু পাটওয়ারী ও হানারচর ইউনিয়নের মো. মুকবুল হোসেন মিয়াজী।

এসময় জেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিজ খান বাদল, প্রচার সম্পাদক আব্দুস সামাদ টুমু, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন, রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, হানারচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছাত্তার রাঢ়ীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হওয়ায় রামপুর ইউনিয়নের আল মামুন পাটওয়ারী ও তরপুরচন্ডী ইউনিয়নের ইমাম হাসান রাসেল গাজীকে মিষ্টিমুখ করানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।