বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মোহনপুর ইউনিয়নবাসীর পাশে আমৃত্যু থাকতে চাই : চেয়ারম্যান প্রার্থী অ্যাড. সেলিম মিয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৮ পিএম
মোহনপুর ইউনিয়নবাসীর পাশে আমৃত্যু থাকতে চাই : চেয়ারম্যান প্রার্থী অ্যাড. সেলিম মিয়া
মতলব উত্তর প্রতিনিধি : আগামী ১৬ মার্চ মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে।
উক্ত নির্বাচন উপলক্ষে মিলাদ ও দোয়ার মাধ্যমে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সেলিম মিয়া।
শুক্রবার  বিকেলে  ৮ নং ওয়ার্ডে ( মাথাভাঙ্গা গ্রাম)  জাকির হোসেনের সন্ঞ্চালনায় বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়া।
চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়া বলেন, মোহনপুর ইউনিয়নবাসীর পাশে আমৃত্যু থাকতে চাই।
আমি আশা করি বাংলাদেশ আওয়ামীলীগ আমার সাংগঠনিক যোগ্যতা, শ্রম, ত্যাগকে মূল্যায়ন করে আমাকে নৌকা প্রতিকে মনোনীত করবেন। আর আমি মনোনয়ন পেলে,  আশা রাখি আমার এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
চেয়ারম্যান পদে  জয়যুক্ত হতে পারলে, আমি অন্যায়ের বিরুদ্ধে থেকে নীতির পথে চলে, নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আমি মোহনপুর  ইউনিয়নকে একটি সুস্থ সুন্দর ও পরিবেশ বান্ধব ইউনিয়নে উন্নীতকরণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
তিনি বলেন,  আমি এই ইউনিয়নের তরুণ প্রজন্মকে উদ্যোক্তামূলক মনোভাব গঠনে সেই সাথে স্কুল কলেজের ছেলে-মেয়েদের সৃজনশীলতা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। মাদক, সন্ত্রাস মুক্ত মডেল ইউনিয়নে আমৃত্যু কাজ করে যেতে চাই। আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে নির্বাচিত করলে ইউনিয়ন বাসীর সকলের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারব।
ইউনিয়ন পরিষদ কার্যক্রম বেগবান করতে আমার পাশে থাকুন আমি আপনাদের পাশি আছি এবং থাকব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলনের পাশাপাশি মাদকমুক্ত একটি আধুনিক ইউনিয়ন গঠনে কাজ করে যাব।

কচুয়ায় হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন, ঘুষ দাবি ও পক্ষপাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ পিএম
কচুয়ায় হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন, ঘুষ দাবি ও পক্ষপাতের অভিযোগ
কচুয়ায় একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ১ লাখ টাকা ঘুষ দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং একপেশে প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে।
এ ঘটনায় ন্যায়বিচার ও পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং সিআইডির অতিরিক্ত আইজিপিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মামলার বাদী মোছা. আছমা।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ মার্চ কচুয়া আমলি আদালতে ২৫৩/২০২৫ নম্বর মামলা হিসেবে হত্যা মামলাটি দায়ের করেন আছমা। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডি চাঁদপুরের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম।
বাদীর অভিযোগ, তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই ওই কর্মকর্তা ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। এর মধ্যে ৩০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা দেওয়ার জন্য তাকে চাপ ও ভয়ভীতি দেখানো হয়। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে যাচাই না করেই একপেশে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
গত ২৩ অক্টোবর ২০২৬ আইজিপির দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন বাদী। এতে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং অন্য কোনো নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে মামলাটির পুনঃতদন্তের দাবি জানানো হয়েছে।
বিবাদী আসমা আক্তার বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার সন্তানের হত্যাকারীর বিচারের জন্য মামলা দায়ের করলে, সরজমিনে তদন্ত জন্য আদালত নির্দেশ দেয়। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম মামলা তদন্ত করতে আসলে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমরা টাকা দেওয়ার পরও বিবাদীর কাছ থেকে আরো অধিক সুবিধা নিয়ে  একতরফা তদন্ত রিপোর্ট দেয়। আমি ন্যায় বিচারের জন্য আদালত, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।