বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে গম চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৫ পিএম
মতলব উত্তরে গম চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা

মনিরুল ইসলাম মনির : কম খরচে অধিক লাভ হওয়ায় মতলব উত্তরে গম চাষে আগ্রহ বাড়ছে এলাকার কৃষদের। এবার এ অঞ্চলের সৌখিন চাষীরা গম চাষ করা করেছে। গমের বাম্পার ফলনে আশাবাদী কৃষকরা। অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার গমের বাম্পার ফলন পাবে বলে মনে করছেন অভিজ্ঞরা।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারে উপজেলার ১৫ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবং গম চাষ হয়েছে ১১ হেক্টর জমিতে। গম চাষে খরচ কম অথচ ফলন ভালো ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে গম চাষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফৈলাকান্দি এলাকার গম চাষি আব্বাছ উদ্দিন বলেন, প্রতি বছর আমি ১ বিঘা জমিতে গম আবাদ করে আসছি। ধানের চেয়ে খরচ কম করে দ্বিগুণ গম উৎপাদন করা যায়। অনেক আশা করে জমি প্রস্তুত করে গমের বীজ রোপণ করেছি। আশা করছি এবছর গমের ভাল ফলন হবে। ভাল ফলন পেলে পরিবার পরিজনদের নিয়ে সুখে থাকতে পারবো।

জহিরাবাদ এলাকার কৃষক সুফিয়ান বলেন, এলাকার যেসব জমিতে আগে বোরোচাষ করা হতো সেই জমিগুলোতেই আমরা এবার গম চাষ করছি। বোরো চাষে উৎপাদন খরচ অনেক বেশি। অথচ যখন ধান কাটা মাড়াই শুরু হয় তখন ধানের বাজারে ধস নামে। ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচই উঠে না। কিন্তু গমের উৎপাদন খরচ যেমন কম দামও অনেক বেশি থাকে। এ জন্য আমরা গম চাষে এবার ঝুঁকে পড়েছি।

উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এবার গত বছরের তুলনায় আমাদের এলাকায় গমের আবাদ অনেক বেশি হয়েছে। আশা করছি গমের বাম্পার ফলন হবে এবং নিয়মিত কৃষকদের পর্যবেক্ষণ পরামর্শ দিয়ে আসছি।

Model Hospital

উপজেলার ছেংগারচর পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা রেদোয়ান আহমেদ বলেন, এলাকার কৃষকরা যাতে গম যথাযথভাবে স্বল্প খরচে উচ্চ ফলনশীল গম উৎপাদন করতে পারেন এ জন্য আমরা প্রতিনিয়ত কৃষকদের কাছে গিয়ে পরামর্শ দিচ্ছি। বিভিন্ন রোগবালাই থেকে গমকে মুক্ত রাখতেও পরিমিত পরিমাণ ওষুধ প্রয়োগের পরামর্শ দিয়ে থাকি।

মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, গত বছরের তুলনায় এবার গমের আবাদ অনেক বেশি হয়েছে। আমরা প্রতিনয়িত মাঠে কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে আসছি। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি এবছর কৃষকরা গমের ভাল ফলন পাবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital