বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৩:৩৩ পিএম
মতলব উত্তরে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির : ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মতলব উত্তর উপজেলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

বুধবার (১ মার্চ) জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে উপজেলার ছেংগারচর বাজারের বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকার বীমার গুরুত্ব ও সুফল জনগণের কাছে পৌঁছাতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। বীমা খাতের উন্নয়নে জাতির পিতার দেখানো পথই আমরা অনুসরণ করছি। বীমা হল নির্দিষ্ট অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি কোন প্রতিষ্ঠানকে হস্তান্তর করা।

এসময় বক্তব্য রাখেন, ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চাঁদপুর জোন অপারেশন ছেংগারচর দক্ষিণ ইউনিট ম্যানেজার মো. নুরে আলম, রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর ছেংগারচর এজেন্সী ইনচার্জ মো. রফিকুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চাঁদপুর জোনের এজিএম মো. মনির হোসেন, পপুলার লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর শাখা ব্যবস্থাপক মো. শাহাদাৎ হোসেন ও আবুল হাশেম, পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর ডিজিএম আবদুল আজিজ, সোনালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর এফএ মো. নিজাম উদ্দিন প্রমুখ।

Model Hospital

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।