শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে চর থেকে অবাধে কাটা হচ্ছে কৃষি জমির মাটি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১:১৯ পিএম
শাহমাহমুদপুরে চর থেকে অবাধে কাটা হচ্ছে কৃষি জমির মাটি

সজীব খান : খাদ্যের প্রভাব না পড়তে জমি অনাবাদি না রাখতে গুরুত্ব দিয়েছে সরকার। সরকারের এ ঘোষণাকে গুরুত্ব না দিয়ে চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদির চর থেকে আবাদি কৃষি জমিকে অনাবাদি করতে মরিয়া এক শ্রেণির মাটি ব্যাবসায়ীরা। একরে একরে জমির উর্বর মাটি কেটে নিয়ে অনাবাদি করে মাটি পাচারে মেতে ওঠেছে তারা। এতে করে ফসলী জমির উৎপাদন আশানূরুপ হচ্ছে না ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাইকদির চর থেকে অপরিকল্পিত ভাবে প্রতি বছর মাটি বিক্রি করায় বিশাল চরটি দিন দিন জলাশয়ে পরিনত হচ্ছে। এর ফলে একরে একরে জমি অনাবাদি থাকছে প্রতি বছর। চরের পুর্বের দুই থেকে এখন তিন চার ফুঁট গভীর হয়েছে। এক শ্রেনীর মাটি পাচার কারিদের জন্য পাইকরি চরে এখন ওই সম্পত্তি অনাবাদি রয়েছে।

সচেতন মহল জানান, পাইকদির আশপাশে কয়েকটি ইভাটা রয়েছে। ইট তৈরীতে কৃষি জমির উর্বর মাটি ভালো হয়। তাই ইটভাটা মালিক ও দালাল চক্রের সমন্বয়ে কৃষকদের ফাঁদে ফেলে এ উর্বর মাটি অল্প দামে কিনে নিচ্ছে। গভীর করে মাটি কেটে নেয়ায় ওইসব জমিতে আগের মত ফসল ফলছে না। যদি আবাদী কৃষি জমি থেকে ভাটায় মাটি নেয়া বন্ধ না হয় অনাবদি হয়ে যাবে কৃষিখাত এ চরটি।

কথা হয় পাইকদির মাটি ব্যাবসায়ী কয়েক জনের সাথে, তারা বলেন, ‘কৃষকদের নিকট থেকে মাটি ক্রয় করা হয়ে থাকে। প্রথমে এক কৃষককে ফাঁদে ফেলে তার জমি থেকে মাটি কেনা হয়। ওই জমি নিচু হয়ে গেলে তখন পাশের জমির কৃষকও বাধ্য হয়ে তার জমির মাটি বিক্রি করে। এভাবে শুরু করেন মাটি কেনার কাজ।’

Model Hospital

কৃষি জমির উর্বর মাটি ‘টপ সয়েল’ বিক্রি বন্ধে কৃষকদের সচেতন করছেন বলে স্থানীয় মহসিন তপদার, কাজল তপদার জানান। পাইকদির চর থেকে মাটি কাটা বন্ধ না করলে এ চরটি কালের আবর্তনে জলাশয়ে পরিনত হবে। হাজার হাজার মন ধান উৎপাদন বন্ধ হবে। কৃষকদের উৎপানিত জমিগুলো শুধু জলাশয় হয়ে মাটি ক্রয় করা চক্রের হাতে জমির মালিক জিম্মি হয়ে পড়বে।

দ্রুত পাইকদির চর থেকে মাটিকাটা বন্ধ করার জন্য স্থানীয়রা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital