বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

অসুস্থ ছাত্রলীগ নেতার শয্যাপাশে মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১:৫২ পিএম
অসুস্থ ছাত্রলীগ নেতার শয্যাপাশে মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
নিজস্ব প্রতিনিধি : গুরুতর অসুস্থ ছাত্রলীগ নেতা ইয়াসিনের চিকিৎসায় হাত বাড়িয়ে দিয়ে অভিভাবকের মতো পাশে এসে দাঁড়িয়ে,মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শাহরাস্তি-হাজিগঞ্জ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধে কিংবদন্তি মেজর (অব): রফিকুল ইসলাম বীর উত্তম।
বিরল রোগে আক্রান্ত, হাজিগঞ্জ উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াসিন হামিদ গুরুতর অসুস্থ হলে যখন তার পরিবারের সদস্যরা হাসপাতালে একটি  বেডের জন্য ছুটাছুটি করছেন এবং আইসিইউর অভাবে মৃত্যুর ধার প্রান্তে ঠিক সে সময় পাশে দাঁড়িয়েছেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
সুদূর আমেরিকা থেকে মাননীয় সংসদ সদস্য ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে আইসিইউর ব্যবস্থা করে দেন। প্রতিনিয়ত খোঁজ খবর নিয়েছিলেন ইয়াসিন হামিদের।
দেশে ফিরে ৬ মার্চ ঢাকা নিউরো সাইন্স হাসপাতালের, এইচডিইউ ৭ নাম্বার বেড তৃতীয় তলায় বিশেষজ্ঞ নিউরো সার্জন অধ্যাপক ডা. জহুরুল হক অধীনে চিকিৎসাধীন ইয়াসিন হামিদকে দেখতে যান শাহারাস্তি-হাজীগঞ্জের মাননীয় সংসদ সদস্য।
চিকিৎসকের নিকট ইয়াসিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এছাড়াও উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।