শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় কৃষকের ১ হেক্টর জমির ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৪:১৪ পিএম
কচুয়ায় কৃষকের ১ হেক্টর জমির ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি, কচুয়া : কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের রাতের আধারে প্রায় ১ হেক্টর ফসলী জমিতে বোপন ও রোপন করা ধান,মরিচ, ভুট্টা, ধনিয়া পাতা ও পেঁয়াজ গাছ কেটে উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে মেঘদাইর গ্রামের ফসলী মাঠে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ চাষী আব্দুল করিম ও ভুলু মিয়া জানান,মেঘদাইর মাঠে এক একর জমিতে ভুট্টা চাষ করেন তারা। অনেক টাকা ব্যয় করে তারা ভুট্টা ও অন্যান্য ফসল চাষাবাদ করেছে। এনজিও থেকে ঋণ নিয়ে আবাদ করেছি। কিন্ত সোমবার রাতে একদল দুর্বৃত্তরা সব গাছ কেটে উপড়ে ফেলে দেয়। আমাদের পুঁজি যা ছিলো তা ভুট্টা ক্ষেতে লাগিয়েছি। এতে ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ভুট্টা বিক্রি করে এনজিও ঋণ পরিশোধ করার কথা ছিলো।

মরিচ চাষী মহিব উল্যাহ মোল্লা,রাশিদা আক্তার ও হারুন জানান, রাতের অন্ধকারে আমাদের ৪২ শতক জমির মরিচ গাছ তুলে উপড়ে ফেলে দেয়। পরিদন মঙ্গলবার মরিচ গাছ পরিচর্যা করতে গেলে এ দৃশ্য দেখতে পাই। এতে আমাদের ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

Model Hospital

ধান চাষী দেলোয়ার হোসেন ও কৃষানী মনিকা রানী বলেন, মেঘদাইর মাঠে প্রায় বেশির ভাগ জমিতে ধানের আবাদ হয়েছে। আমরা এ মাঠে ৯৪ শতাংশ জমিতে ধানের আবাদ করেছি। কিন্তু শত্রুতাবশত কে বা কাহারা সোমবার রাতে ধানের চারা গুলো কেটে দিয়েছে। এতে আমাদের ৪০ হাজার টাকা ক্ষতি হয়েছে। আমরা ঋণ করে এসব চাষাবাদ করেছি। যারা এ ঘটনার সাথে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন মোল্লা বলেন, এ বিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষকরা আমাকে জানিয়েছেন। আমি সরজমিনে মাঠে গিয়ে ক্ষতিগ্রস্ত ফসলী জমিগুলো পরিদর্শন করেছি। পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো.সোফায়েল হোসেন জানান, ক্ষতিগ্রস্থ ফসলী জমিগুলো পরিদর্শন করেছি।কৃষি বিভাগ থেকে ওই ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষি প্রণোদনা দিয়ে সহযোগীতা করা হবে। কৃষকদের কষ্টের অর্জিত ফসল দুর্বৃত্তরা নষ্ট করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে অভিযোগের ভিত্তিতে অপরাধীকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।