বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে আইসক্রিম কারখানায় ভেজাল বিরোধী অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৫:২২ পিএম
মতলব দক্ষিণে আইসক্রিম কারখানায় ভেজাল বিরোধী অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণে বিসমিল্লাহ ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

২ নভেম্বর দুপুরে উপজেলার নারায়ণপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া।

ক্ষতিকারক ও মেয়াদ বিহীন ফুড কালার, ভেজাল ক্যামিকেল, অন্য প্রতিষ্ঠানের নকল আইসক্রিম তৈরির লেবেলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ বিসমিল্লাহ্ ট্রেডার্সকে (মদিনা সুপার আইসক্রিম কারখানা) ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় অন্য প্রতিষ্ঠানের লেবেল ব্যবহার করে আইসক্রিম ও পানীয় তৈরির কাজে ব্যবহারকৃত মালামাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Model Hospital

অপরদিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে কৃষি জমিতে অবৈধভাবে কাটিং ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের জন্য এবং ড্রেজারের মালিককে খুঁজে না পাওয়ায় পাইপ বিনষ্ট করে সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলম ও থানা পুলিশের সদস্যগণ।

উপজেলা সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া জানান, উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।