শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের সাংবাদিক জাকির পাটওয়ারীর দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ৮:০৫ পিএম
ফরিদগঞ্জের সাংবাদিক জাকির পাটওয়ারীর দাফন সম্পন্ন

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর জানাযা ও দাফন সম্পর্ন।

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, ডেইলি নিউজ টুডে ও সংবাদ প্রতিদিন এবং চাঁদপুর প্রতিদিন পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন সাঈদ পাটওয়ারী (৫০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—- রাজিউন)।

৪ ডিসেম্বর শনিবার সকাল ৯ ঘটিকার সময় প্রেসক্লাব প্রাংগনে মরহুমের প্রথম জানাযা শেষে ও সকাল ১০ ঘটিকার সময় তার গ্রামের বাড়িতে ২য় জানাযা মধ্যে দিয়ে উপজেলার পূর্ব কাউনিয়া গ্রামের পারিবারির কবরোস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে ফরিদগঞ্জের সাংবাদিক সমাজ ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

স্ট্রোক করে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ ডিসেম্বর শুক্রবার সন্ধায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি বাবাÑমা, স্ত্রী, ২ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযা অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী , থানার ওসি মোঃ শহীদ হোসেন, পৌর বিএনপি সাবেক সভাপতি সাবেক মেয়র মনজিল হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান ও সাধারন সম্পাদক আবদুছ ছোবহান লিটন সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন জানাযায় অংশ গ্রহন করেছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital