শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর ত্রাণ-কল্যাণ ও স্থানীয় সাংসদের ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ 

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৩:২৪ পিএম
শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর ত্রাণ-কল্যাণ ও স্থানীয় সাংসদের ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ 
মো. মাসুদ রানা : শাহরাস্তিতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ত্রাণ- কল্যাণ ও স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপির ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ ।
শনিবার দুপুরে (১৮ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে অসুস্থ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এ অনুদানের অর্থের চেক বিতরণ করা হয়।
ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার নৌ- পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্য বলেন, আমি আপনাদের কষ্টের কথা হৃদয় ধারণ করি। যার ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ত্রাণ – কল্যাণ ও আমার ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের এ চেক প্রায় বিতরণ করে থাকি। এই অনুদানে হয়তোবা আপনাদের সকল কষ্ট লাগব হবে না। তবে সমস্যা সমাধানের বড় ধরনের নেয়ামক হিসেবে কাজ করবে।
এ থেকে অনেক অসহায় মানুষ অনেক ভাবে উপকৃত হচ্ছে। আশা করি আগামী দিনগুলিতে  আপনাদের কল্যাণে এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে। পরিশেষে অল্প সময়ের নোটিশে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানটি আয়োজনে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এতে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন, চাঁদপুর জেলা পরিষদ সদস্য  মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পরিযদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, সাবেক আলীগের ভারপ্রাপ্ত আলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা গোলাম মোস্তফা পৌর আ’লীগের সভাপতি আহসান মঞ্জরুল ইসলাম জুয়েল, উপজেলা আলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড. ইলিয়াস মিন্টু, সাবেক পৌর আলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুল কবির,সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক মহিউদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমদাদুল হক মিলন, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ইমরান মুনির, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিশিষ্ট জন ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের স্থানীয় প্রতিনিধিয়া জনপ্রতিনিধিয়া গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিভিন্ন শ্রেণী পেশার অসহায় অসুস্থ ৪২ জন ব্যক্তির মাঝে ১৬ লক্ষ ৭৫ হাজার টাকার  এ অনুদানের চেক বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital