শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৩শ’ অসহায় পরিবারের মাঝে পাটোয়ারী ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৩:২৯ পিএম
৩শ’ অসহায় পরিবারের মাঝে পাটোয়ারী ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকালে উপজেলার নারায়ণপুর পাটোয়ারী বাড়ির সামনে ৩নং খাদেরগাঁও ইউনিয়নের তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণের পূর্বে আয়োজিত আলোচনা সভায় ফাউন্ডেশনের সভাপতি এ.এস.এম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ.এস.এম মাহাবুব।

ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. মামুন পাটোয়ারী ও সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন পাটোয়াারীর যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও আমেরিকা প্রবাসী মো. আবু নাছের পাটোয়ারী, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, সাবেক চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন, বাংলাদেশ সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি মো. জাকির হোসেন প্রমুখ।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, ইউপি সদস্য আব্দুল মতিন, মোস্তফা খন্দকার, শহীদ মিয়াজী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিলানী তালুকদার, সাবেক শিক্ষক মো. নরুল ইসলাম পাটোয়ারী, শফিউল্যাহ পাটোয়ারী, সমাজ সেবক মিজানুর রহমান পাটোয়ারী, আব্দুল মতিন পাটোয়ারী ভুলু, ইউসুফ পাটোয়ারী, ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. জামাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাটোয়াারী, সদস্য মাসুদ পাটোয়ারী, বাবু পাটোয়ারী, সেলিম পাটোয়ারী, সোলাইমান পাটোয়াারী, সুমন পটোয়ারী, রুবেল পাটোয়ারী, কাদির পাটোয়ারী, কবির পাটোয়ারী, ইব্রাহিম পাটোয়ারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital