বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ব্লাড ক্যান্সারে আক্রান্ত কচুয়ার বিধবা শাহীন বাঁচতে চায়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৫:০০ পিএম
ব্লাড ক্যান্সারে আক্রান্ত কচুয়ার বিধবা শাহীন বাঁচতে চায়

নিজস্ব প্রতিনিধি : কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের নাউপুরা ফকির বাড়ির মৃত ইয়াকুব আলীর বিধবা মেয়ে শাহীন আক্তার (২৩) ব্লাড ক্যান্সারে আক্রান্ত ।

শাহীন আক্তার তাঁর একমাত্র শিশু কন্যা সামিয়া(৫)’র জন্য বাঁচতে চেয়ে দেশবাসীর নিকট চিকিৎসার জন্য আকুতি জানিয়েছেন।

২৬ জানুয়ারী তার শারিরিক সমস্যা দেখা দিলে সে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়। ডাক্তারগন বিভিন্ন পরীক্ষার নিরীক্ষার পর ক্যান্সার আক্রান্ত সন্দেহ করে শাহীন আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি ও বোন ম্যারো ট্রন্সপ্লান্ট (ক্যান্সার) বিভাগে প্রেরণ করে।

ওই বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশ্রাফুল হক চৌধুরী শাহীন আক্তারের শরীরে ৬০% ব্লাড ক্যান্সার জীবানু আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে। ডাক্তারগন ব্লাড ক্যান্সার চিকিৎসা ক্যামোথেরাপি/ঔষধ ব্যবহারে পরামর্শ প্রদান করেন ।

Model Hospital

ক্যামোথেরাপির ব্যায়ভার বহনে সক্ষম না হওয়ায় শাহীন আক্তারকে ডাক্তার নিয়মিত ঔষধ ব্যবহারে ব্যবস্থাপত্র প্রদান করেন । শাহীন আক্তার জানান, প্রতি সপ্তাহে ঔষধ কিনতে প্রায় ২৫ হাজার টাকার প্রয়োজন যা আমার পক্ষে সম্ভব না। শাহীন আক্তারের নগদ এ নাম্বারে-০১৮২৩১৯৭০৬০ দেশবাসীর নিকট আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানিয়েছেন ।

উল্লেখ : শাহীন আক্তার তাঁর বিধবা হতদরিদ্র মায়ের সংসারে থেকে তার মেয়ে সামিয়াকে নিয়ে বেঁচে থাকিার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।