বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি ওয়ারুক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল সম্পাদক ইউসুফ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৫:৪৪ পিএম
শাহরাস্তি ওয়ারুক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল সম্পাদক ইউসুফ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন’২০২৩ সম্পন্ন হয়েছে। সোমবার (২০ মার্চ) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনে সভাপতি পদে প্রত্যেকে সমান সংখ্যক ১৬৯ ভোট পেয়ে সভাপতি হিসেবে নজরুল ইসলাম মজুমদার এবং একই সংখ্যক ভোট পাওয়ায় সিনিয়র সহ-সভাপতি হিসেবে আবু ইউসুফের নাম ঘোষণা করেন নির্বাচনের দায়িত্ব থাকা রিটার্নিং কর্মকর্তা। এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রাজিকুল ইবাদ কলম প্রতীক নিয়ে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচনে অন্যান্য পদের বিজয়ীগন হলেন, আপেল প্রতীক নিয়ে সহ-সভাপতি পদে মোঃ শাহ আলম ১৬৬ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ মাহবুব আলম ভূঁইয়া মোটর সাইকেল প্রতীক নিয়ে ২০২ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ ইসমাইল হোসেন মোরগ প্রতীক নিয়ে ১৮২ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ আহম্মেদ কবির মাইক প্রতীক নিয়ে ১৯৪ ভোট , সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জহিরুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে ১৯৪ ভোট এবং দপ্তর সম্পাদক পদে মোঃ আবু ইউসুফ পাটোয়ারী টিউবওয়েল প্রতীক নিয়ে ১৮০ ভোট পেয়ে বিজয়ী হন।

এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ, প্রিসাইডিং অফিসার পদে সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান এবং সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জামাল হোসেন ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস দায়িত্ব পালন করেন।

Model Hospital

আইন-শৃঙ্খলা রক্ষায় শাহরাস্তি মডেল থানার এসআই রুকুনুজ্জামান এর নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট পুলিশ সদস্য ও ৮ জন গ্রাম পুলিশ দায়িত্ব পালন করেন।

মোট ৪১১ ভোটারের মধ্যে ৩ জন মহিলা ভোটার তারা প্রত্যেকেই ভোটে অংশগ্রহন করেন। ৪১১ ভোটারের মধ্যে ৪০৮ জন ভোটার ভোটের ক্ষমতা প্রয়োগ করে এবং ৩ জন ভোটার ভোট দানে বিরত থাকে।

উল্লেখ্য, ওয়ারুক বাজার ব্যবসায়ী সমিতির এটি প্রথম নির্বাচন। বাজারের ব্যবসায়ীদেরকে অধিকতর সেবা প্রদানের লক্ষে টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় এই ভোটের আয়োজন করেন।

উল্লেখ্য, ওয়ারুক বাজার ব্যবসায়ি সমিতির মোট ৮টি পদের নির্বাচনে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদ প্রার্থী নজরুল ইসলাম মজুমদার এবং আবু ইউসুফ, দু’জনে সমান সংখ্যক ভোট অর্থাৎ ১৬৯ ভোট পান। ফলে এই নির্বাচনের প্রিসাইডিং অফিসার মোঃ শাহজাহান কাউকে বিজয়ী ঘোষণা না দিয়ে রিটার্নিং অফিসার এর কার্যালয়ে ফলাফল ঘোষণার জন্য উপজেলার নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ এর কার্যালয়ে নিয়ে আসেন।

উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং সমবেত জনতা-প্রার্থীর এবং টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যানদ্বয়ের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সিনিয়র সহ-সভাপতির একটি পদে সৃষ্টি করে ঐপদে সম-সংখ্যক ভোট পাওয়া আবু ইউসুফকে পদায়ন করা হবে।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।