বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজী আব্দুর রশিদ পার্টিকেল বোর্ড এন্ড ফার্নিচার হাউজের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৫:৫৫ এম
হাজী আব্দুর রশিদ পার্টিকেল বোর্ড এন্ড ফার্নিচার হাউজের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জে মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে হাজী আব্দুর রশিদ পার্টিকেল বোর্ড এন্ড ফার্নিচার হাউজের উদ্বোধন করা হয়েছে। সত্ত্বাধীকারী রোটা. মো. জাহাঙ্গীর হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার বাদ আছর হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ (বড় পুলের পূর্ব পাড়) এ ফার্নিচার হাউজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. মাহমুদুল হাসান শুভ। মিলাদ পরিচালনা করেন, টোরাগড় কাজী বাড়ি জামে মসজিদের সহকারী ইমাম ও মুয়াজ্জিন হাফেজ মো. খলিলুর রহমান।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক কাজী ইমামুল হাসান হেলাল, টোরাগড় কাজী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মুফতি মোহাম্মদ আব্বাস আলী, বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান তালুকদার, আওলাদ হোসেন প্রমুখ।
অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক কামরুজ্জামান টুটুল, এনায়েত মজুমদার, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ হাবীব উল্যাহ্, গাজী মহিন উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ, ব্যবসায়ী, প্রতিষ্ঠানের সত্ত্বাধীকারী রোটা. মো. জাহাঙ্গীর হোসেনের স্বজন ও দোকানের স্টাপ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital