শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৫:৪৭ পিএম
শাহতলী জিলানী চিশতী কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬মার্চ (রবিবার) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, স্বাধীনতা দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ন । বঙ্গবন্ধুর আহ্বানে ১৯৭১ সালের ২৬ শে মার্চ থেকে শুরু হয় স্বাধীনতা যুদ্ধের সূচনা। দীর্ঘ নয় মাসের   মুক্তিযুদ্ধের  বিনিময়ে ১৯৭১সালের ১৬ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। আজকের দিনটি স্বাধীনতা ও জাতীয় দিবস। যা বাঙালি জাতির জন্য ঐতিহাসিক দিন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। আজকের দিনে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা। বঙ্গবন্ধুর জন্য আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আজ আমরা তার সুফল পাচ্ছি। দেশ আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে চলছে। শিক্ষার্থীরা এ দিবসের তাৎপর্য সম্পর্কে জানতে হবে। এখন অনলাইনের মাধ্যমে ভুগুলে চার্জ দিলেই সহজে যেকোন দিবস সম্পর্কে জানতে পারে।জানতে পারবে প্রকৃত ইতিহাস। এ প্রজন্ম যে প্রযুক্তির সুবিধা পাচ্ছে, তাও স্বাধীনতার সুফল।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভনিং বডির সদস্য  মো: আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের সিনিয়র প্রভাষক মো: হানিফ মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, কলেজের প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উচ্চ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, জিলানী  কলেজের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক শামীমা আক্তার, প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিক্ষা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, কম্পিউটার অপারেটর মো: মোস্তফা কামাল, অভিভাবক বালু ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজি, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, হিসাব সহকারি মো: মেহেদী হাসান সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুৃল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital