বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৩:৫৯ পিএম
মতলব দক্ষিণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস পালন

নানা কর্মসূচির মধ্য দিয়ে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, দেশাত্তবোধন গান, আলোচনা সভা, দোয়া মুনাজাত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়:

রবিবার (২৬ মার্চ) সকালে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলাম,স্বরূপ সরকার, শাহআলম সিকদার, শান্তি রঞ্জন মন্ডল, রাকিব উদ্দিন খান, বিথীকা রানী মন্ডল, আবু জাফরসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

আধারা উচ্চ বিদ্যালয়:

Model Hospital

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার (২৬মার্চ) সকালে উপজেলার আধারা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কানিজ রহিমা আক্তার, সহকারি শিক্ষক বেলায়েত হোসেন, এনায়েত উল্লাহ, মিজানুর রহমান, ইয়ানুর আক্তার, শাহিনুর আক্তার, আফরোজা আক্তার, গোলাম মোস্তফা, তানভির আহম্মেদ, আরিফুল ইসলামসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

কাচিয়ারা স্কুল এন্ড কলেজ:

মতলব দক্ষিণ উপজেলার কাচিয়ারা স্কুল এন্ড কলেজে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবেদা সুলতানা শিরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মো. শাহআলম ভূইয়া, হাসান মাসুম, কুদরতউল্লাহ, জুবাইদা আক্তার, মাও. আলাউদ্দিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার (২৬মার্চ) সকালে মতলব দক্ষিণ উপজেলার কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের সভাপতি মো. রাসেল পাটোয়ারী নিলয়ের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক মিজানুর রহমানে উপস্থাপনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার হোসেন আহম্মেদ, সহকারি প্রধান শিক্ষক জসিম উদ্দিন পাটোয়ারী, সহকারি শিক্ষক আব্দুল কাদের, সফিউল আলম, মনির হোসেন, জয়দেব কুমার, রিনা রানী দাস, শাহিনুর আক্তার, দেলোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে স্ব স্ব প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital