বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি পৌরসভায় মহান স্বাধীনতা, জাতীয় দিবসে দোয়া ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৪:০৫ পিএম
শাহরাস্তি পৌরসভায় মহান স্বাধীনতা, জাতীয় দিবসে দোয়া ও আলোচনা সভা
যথাযোগ্য মর্যাদায় শাহরাস্তি পৌরসভায়  মহান স্বাধীনতা, জাতীয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ শে-মার্চ) শাহরাস্তি পৌরসভা কার্যালয়ে মেয়র কাউন্সিলর কর্মকর্তা- কর্মচারীদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ অত্র পৌরসভার কাউন্সিলর কর্মকর্তা কর্মচারীদের কে নিয়ে প্রথমে শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় পতাকা উত্তোলন করেন।
পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বলেন, যে বীর সেনানিদের জীবনের ও আত্মত্যাগের বিনিময় আমরা বাংলার স্বাধীনতা ও লাল সবুজের পতাকা অর্জন করেছি। আজকের এই দিনে তিনি তাদেরকে বিনম্র শ্রদ্ধায় সাথে স্মরণ করেন।
তিনি আরো বলেন, আমাদের শাহরাস্তি হাজীগঞ্জের অভিভাবক এবং সাংসদ তিনি স্বাধীনতার সংগ্রামে নিজের জীবন বাজি রেখে আমাদের স্বদেশ মুক্ত করতে সংগ্রাম করেছিলেন। আজ সৌভাগ্য এমন একজন মহান ব্যক্তিত্ব এই সংসদীয় আসনের সংসদ সদস্য। আমাদের গর্বের ধন সাংসদ শাহরাস্তি হাজিগঞ্জের উন্নয়নের মহাযজ্ঞ বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করছেন।
আগামী দিনগুলোতে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত সকল কর্মী সমর্থকদেরকে মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমের  হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রথম শ্রেণীর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রোটা: তোফায়েল আহাম্মদ শেখ, প্যানেল মেয়র মোঃ শাহাবুদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান, প্রধান সহকারি মোঃ নজরুল ইসলাম, হিসাবরক্ষক বাবু মানিক লাল ঘোষ, অফিস সহকারী সোলেইমান মিয়া, সহকারী কর আদায়কারি সাদ্দাম হোসেন, আদায় কারী মাহবুব আলম, প্রকৌশল শাখার ওয়ার্ক এসিস্ট্যান্ট মোঃ জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অনুষ্ঠানের পর দোয়া শেষে মোনাজাত পরিচালনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital