শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মিথ্যা অপবাদ দেয়ায় নির্বাচন থেকে সরে গেলেন সভাপতি প্রার্থী হাসান কাইয়ুম চৌধুরী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ২:৩৭ পিএম
মিথ্যা অপবাদ দেয়ায় নির্বাচন থেকে সরে গেলেন সভাপতি প্রার্থী হাসান কাইয়ুম চৌধুরী

মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়ার প্রতিবাদে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে সভাপতি প্রার্থী থেকে সরে দাঁড়ালেন।

মঙ্গলবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি ও ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী (২৯ মার্চ) অনুষ্ঠিদ্রব্য পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে প্রার্থীতার মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ানো কথা ঘোষনা দেন।

আগের সংবাদটি পড়ুন… চাঁদপুরে প্রধান শিক্ষককে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে নির্বাচনী নথি ছিনতাই

এর পূর্বে তিনি ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ে আবেদন করেন।

Model Hospital

ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী বলেন, আমি তৃতীয় মেয়াদে ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছি। ২৯ মার্চ আগামী মেয়াদের জন্য সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে আমিও সভাপতি প্রার্থী ছিলাম। ২৭ মার্চ সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বিদ্যালয়ের নির্বাচন সময়কালিন একজন অভিভাবক সদস্যের প্রত্যাহারকৃত নথি অস্ত্রে মুখে জিম্মি করে ছিনিয়ে নেওয়ার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেন। এ মিথ্যা অভিযোগের ভিত্তিতে ও ভুল তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়। এই সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি বুঝতে পারছি আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে।

তিনি আরো বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুর রহমান সাহিত্য রত্ন আমার পিতা। এ বিদ্যালয়ের শিক্ষা, অবকাঠামোর উন্নয়নে বিগত দিন আমি নিরলস ভাবে কাজ করে আসছি। একটি স্বাধীনতা বিরোধী চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার করে আমার ও বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার অপপ্রয়াস চালাচ্ছে। বিদ্যালয়ের সার্বিক দিক বিবেচনা করে আমি সভাপতি পদের প্রার্থীতার প্রত্যাহার করে নিয়েছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital