বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে গোসল নিয়ে ছোট বোনের সঙ্গে অভিমানে বড় বোনের আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১০:০৯ এম
ফরিদগঞ্জে গোসল নিয়ে ছোট বোনের সঙ্গে অভিমানে বড় বোনের আত্মহত্যা

ফরিদগঞ্জে ছোট বোনের সাথে অভিমান করে অষ্টম শ্রেনীতে পড়ুয়া জান্নাতুল ফেরদাউস (১৪) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া এলাকাতে এ ঘটনা ঘটে।

জান্নাতুল ওই এলাকার খাঁন বাড়ীর মো. আনোয়ার খানের বড় মেয়ে। আত্মহত্যার সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জান্নাতুল ধানুয়া ছালিহিয়া ফাজিল মাদ্রাসায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

Model Hospital

বৃহস্পতিবার দুপুর গোসল করতে গিয়ে ছোট বোন নুসরাতের সাথে কথা কাটাকাটি করে। পরে অভিমান করে নিজ বসতঘরের আড়াঁর সাথে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে।

নুসরাত ঘরে এসে আড়ার সাথে ফাঁস দেওয়া অবস্থায় জান্নাতকে দেখতে পায়। এসময় নুসরাতের ডাক চিৎকারে বাড়ির লোকজন এসে জান্নাতের ঝুলন্ত দেহ উদ্বার করে। পরে স্থানীয়রা ফরিদগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে এস.আই শামসুজ্জামানসহ সঙ্গীয় ফোর্সসহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, শিক্ষার্থীর লাশ উদ্বার করে থানায় নিয়ে আশা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের সমঝোতায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে পুরান বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:৩২ পিএম
তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে পুরান বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শীতের শুরুতেই অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’। সংগঠনটির প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে চাঁদপুরের পুরান বাজার এলাকায় দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো পুরান বাজারের ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
বিকেলে পুরান বাজারের ২ নম্বর ওয়ার্ডের ইউসুফ কোম্পানির মোড়সংলগ্ন পূর্ব জাফরাবাদ এলাকা থেকে কম্বল বিতরণ কর্মসূচির সূচনা করা হয়। এ সময় তানিয়া ইশতিয়াক খান নিজে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন।

কম্বল বিতরণ কর্মসূচি প্রসঙ্গে তানিয়া ইশতিয়াক খান গণমাধ্যমকে বলেন, “কিছুদিন আগেও আমরা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য বিনা মূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিলাম। আসন্ন শীতে এলাকার কোনো মানুষ যেন কষ্ট না পান, সেই চিন্তা থেকেই বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। এলাকাবাসীর ভালোবাসা ও দোয়া আমাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে।

এদিকে, শীতের শুরুতেই এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা তানিয়া ইশতিয়াক খানের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই কম্বল তাঁদের কাছে শুধু শীতবস্ত্র নয়, বরং ভালোবাসা ও সহমর্মিতার এক উষ্ণ উপহার।

Model Hospital

কম্বল বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনটির একঝাঁক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’।