বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে চেয়ারম্যান পদে ৪৬ সংরক্ষিত নারী ১৪৩ সাধারণ সদস্য পদে ৪৫৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৫:৫০ পিএম
মতলব উত্তরে চেয়ারম্যান পদে ৪৬ সংরক্ষিত নারী ১৪৩ সাধারণ সদস্য পদে ৪৫৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ৬শ’ ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৪৬জন, তন্মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে ১৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে ৭ জন, স্বতন্ত্র ২৫ জন। সংরক্ষিত মহিলা সদস্য ১৪৩ জন, সাধারণ সদস্য পদে ৪৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তাঁরা হলেন, চেয়ারম্যান পদে গজরা ইউনিয়নে ২ জন। তিনি হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান (নৌকা), মফিজুল ইসলাম দেওয়ান (স্বতন্ত্র)। সংরক্ষিত নারী সদস্য ৯ জন, সাধারণ সদস্য ৩০ জন।

কলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন। তাঁরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা (নৌকা), ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সোবহান সরকার সুভা (স্বতন্ত্র), আব্দুল কাইয়ুম (স্বতন্ত্র), আবু ইউসুফ মিজি (হাত পাখা), শামীম আহমেদ রিপন (স্বতন্ত্র), বাবুল সরকার (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন, সাধারণ সদস্য ৩০ জন।

ফতেপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন। তাঁরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী (নৌকা), বাতেন মজুমদার ( হাতপাখা), নুরুল ইসলাম পাটোয়ারী ( স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন, সাধারণ সদস্য ৩৩ জন।
ফতেপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন। তিনি হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ (নৌকা)। সংরক্ষিত মহিলা সদস্য ৬ জন, সাধারণ সদস্য ৩১ জন।

Model Hospital

মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন। তাঁরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল (নৌকা), তোফায়েল হোসেন (হাতপাখা)। সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন, সাধারণ সদস্য ৩৭ জন।

দূর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন। তিনি হলেন, মোকাররম হোসেন খান ওপেল (নৌকা)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য ৩৬ জন।

সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন। তাঁরা হলেন, অ্যাড: হাবিবা ইসলাম সিফাত (নৌকা), আবু বকর সিদ্দিক খোকন (স্বতন্ত্র), নাজিম উদ্দিন সোহেল (স্বতন্ত্র), জসিম উদ্দিন জমাদার (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ১৩ জন সাধারণ সদস্য ৪২ জন।
জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন। তাঁরা হলেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড: মনোয়ারুল ইসলাম ( নৌকা), আব্দুস ছাত্তার মল্লিক (স্বতন্ত্র), বর্তমান চেয়ারম্যান সেলিম গাজী (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ৮ জন, সাধারণ সদস্য ২৭ জন।

ইসলামাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন। তাঁরা হলেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল (নৌকা)। সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন, সাধারণ সদস্য ২৬ জন।

ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন। তাঁরা হলেন, একেএম শরীফ উল্লাহ সরকার( নৌকা), উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম (স্বতন্ত্র)। সংরক্ষিত ১৩ জন, সাধারণ সদস্য ৩৩ জন।

ফরাজীকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। তাঁরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম ( নৌকা), দেলোয়ার হোসেন দানেশ (স্বতন্ত্র), সৈয়দ হোসেন (স্বতন্ত্র), আব্দুল হান্নান (স্বতন্ত্র), কামাল গাজী (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন, সাধারণ সদস্য ৩৫ জন।

এখলাশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। তাঁরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এপিপি অ্যাড: জসিম উদ্দিন (নৌকা), গিয়াস উদ্দিন গাজী (স্বতন্ত্র), মফিজুল ইসলাম (স্বতন্ত্র), সাইফুল ইসলাম (স্বতন্ত্র), তরীকুল ইসলাম (হাতপাখা)। সংরক্ষিত ৯ জন, সাধারণ ২৯ জন।

সাদুল্লাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন। তাঁরা হলেন, লোকমান আহমেদ মুন্সী (নৌকা), তাজুল ইসলাম (স্বতন্ত্র), মাহবুবুর রহমান (হাতপাখা), জোবাইর আজীম স্বপন পাঠান (স্বতন্ত্র), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম (স্বতন্ত্র), মাহবুবুর রহমান (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ৮ জন, সাধারণ সদস্য ৩১জন।

বাগানবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। তাঁরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া (নৌকা), উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম (স্বতন্ত্র), মাও. আবদুস সালাম (হাতপাখা), ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল আল মামুন (স্বতন্ত্র), জাহিদুল আলম জমাদার (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন, সাধারণ সদস্য ৩৫ জন।

আগামী ৪ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ১৪টি ইউনিয়নে সুষ্ঠু ও সুন্দর ভাবে নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশন ৬জন কর্মকর্তাকে রিটার্ণিং কর্মকর্তার দায়িত্ব দিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital