শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে এক রাতে তিন বাড়িতে সিঁধ কেটে চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৪:১১ পিএম
মতলব দক্ষিণে এক রাতে তিন বাড়িতে সিঁধ কেটে চুরি

মতলব দক্ষিণ উপজেলার ধনারপাড় এলাকায় একরাতে তিনটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এই চুরির ঘটনায় মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে যায় চোরের দল।

গতকাল শনিবার দিবাগত রাতে মতলব পৌরসভার ধনারপাড় গ্রামের গোলদার বাড়ি ও নয়া বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

চুরির ঘটনায় ভুক্তভোগী নারায়ণপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সরকার জানান, গত শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে চারটার দিকে ঘুম থেকে ওঠে দেখেন তার ঘরের মেঝেতে ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। পরে বাইরে গিয়ে দেখেন তার ঘরে সিঁধ কাটা। তখন তিনি বুঝতে পারেন ঘরে চোর ঢুকেছিল। এতে দেখা যায় তার বাবার একটি মোবাইল ফোন ও প্যান্টের পকেটে থাকা কিছু টাকা নিয়ে যায় চোরের দল। একই ঘটনায় আরেক ভুক্তভোগী সৈকত গোলদার বলেন, তার ঘরেও গত শনিবার রাতের কোনো এক সময় চোরের দল সিঁধ কেটে ঘরে ঢুকে ঘরের কাপড়-চোপরসহ জরুরি কাগজপত্র ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। তবে তার ঘর থেকে কিছু নিতে পারেনি চোরের দল। আরেক ভুক্তভোগী একই এলাকার নয়া বাড়ির শংকর সরকার জানান, গত শনিবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে চোরের দল যখন সিঁধ কাটতে শুরু করে তখন হঠাৎ তার ছোট ছেলে কান্না করলে তার ঘুম ভেঙ্গে যায়। সেই সময় সিঁধ কাটার শব্দ শুনে বাইরে এসে দেখেন তার ঘরে সিঁধ কাটা।

সরেজমিনে অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় কয়েকদিন পর পরই ছিঁচকে চোরের দল হানা দেয়। তাদের প্রথম টার্গেট হলো মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্নালংকার।

Model Hospital

উল্লেখ্য, প্রায় ১৫ দিন আগে ওই এলাকার উৎপল গোলদারের ঘর থেকে একটি স্মার্ট মোবাইল ফোন, বিনয় গোলদারের ঘর থেকে একটি স্মার্ট মোবাইল ফোনসহ আরো অনেকের ঘর থেকে টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোরের দল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।