শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে দুই ইউপি চেয়ারম্যানের শপখ গ্রহণ অনুষ্ঠানে

স্থানীয় জনগণকে তাদের কাক্সিক্ষত সেবা প্রদানের আহ্বান জেলা প্রশাসক কামরুল হাসানের

সজিব খান প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৩:৪৮ পিএম
স্থানীয় জনগণকে তাদের কাক্সিক্ষত সেবা প্রদানের আহ্বান জেলা প্রশাসক কামরুল হাসানের

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ও হাজিগঞ্জ উপজেলার দ্বাদশ ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়ার শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুই নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কামরুল হাসান।

এ সময় তিনি বলেন, সরকার অনেক প্রকল্প হাতে নিয়েছে, সব বিভাগই ইউনিয়ন পরিষদের থেকে জনসেবা দিচ্ছে। স্বাস্থ্য বিভাগ, কমিউনিটি ক্লিনিক, কৃষি, আনসারসহ সকাল বিভাগকে পরিষদ মুখী করতে হবে, ইউপি সচিব, ও হিসাব সহকারীকে কাজে লাগাতে হবে, ভাল কর্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।পরিষদের সকল সদস্যদের সাথে সমন্বয় রেখে পরিষদকে এগিয়ে নিয়ে যেতে চেয়ারম্যানকে কাজ করতে হবে, সরকারের উন্নয়নগুলো জনসমুখে তুলে ধরতে হবে, গ্রাম্য আদালতকে সক্রিয় রাখতে হবে।

গ্রাম্য আদালতের অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। গ্রাম্য আদালতকে সক্রিয় রাখতে থানা আদালতে মামলার ঝটিলতা কমে যাবে, মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে।

Model Hospital

জেলা প্রশাসক নবনির্বাচিত দুই ইউপি চেয়ারম্যানকে তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে করার জন্য নির্দেশনা প্রদান করে বলেন, স্থানীয় সরকারের ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সরকারের এ ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তৃণমূলের মানুষের সেবা পৌছে দিতে হবে।

পক্ষ বিপক্ষ সকলকে নিয়ে কাজ করলে জনগনের সেবার মান সঠিক ভাবে দেওয়া সম্ভাব হবে, দায়িত্ব সঠিক ভাবে পালন করলে জনগনের সেবা মান বৃদ্ধি পাবে। ইউপি চেয়ারম্যানগন ইউনিয়ন পরিষদ আইন ভালো ভাবে পড়তে হবে, ভাল ভাবে পড়ে, আইন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করলে জন সেবার কাজে আসবে। সরকারের দেওয়া বিধি নিয়ম মানা হবে, দেশের উন্নয়ন হবে।

তিনি বলেন, ইউনিয়নের কর সঠিক ভাবে আদায় করতে হবে, জনসাধারনকে নিয়মিত কর পরিষদের জন্য জনগনকে উদ্বুদ্ধ করতে হবে, নিয়মিত কর পরিষদ করলে ইউনিয়নের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউনিয়ন পরিষদের ইউডিসিতে মানুষ যাতে হয়রানি না হয়, সেদিকে চেয়ারম্যানদেরকে অবশ্যই লক্ষ রাখতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার আক্তার জাহান সাথীর সঞ্চালনায় শপখ গ্রহন অনষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, দ্বাদশ ইউপি চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া।

অনুষ্ঠানে দুই নবনির্বাচিত চেয়ারম্যানকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। চেয়ারম্যানগন ও জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শপথ অনুষ্ঠানে দুই ইউপি চেয়ারম্যানের সমর্থক, সুধিজনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।