বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিসিএস উত্তীর্ণ হাজীগঞ্জ ও শাহরাস্তির ২০ মেধাবীকে সম্মাননা দিবেন সাংসদ মেজর রফিক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৬:২২ পিএম
বিসিএস উত্তীর্ণ হাজীগঞ্জ ও শাহরাস্তির ২০ মেধাবীকে সম্মাননা দিবেন সাংসদ মেজর রফিক

সাইফুল ইসলাম সিফাত : জাতির স্বাধীনতা অর্জনের অন্যতম দিশারী, শত কল্যাণের কর্ণধার মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি কর্তৃক বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ২০ জন কে সম্মাননা প্রদান ও তাঁদেও সাথে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনীয় এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপির বাসভবন শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামের বাড়িতে সম্মাননা স্মারক ও মধ্যাহ্নভোজের এ আয়োজন করা হয়েছে।

সদ্য উত্তীর্ণ হওয়া হাজীগঞ্জের ৭ জন শিক্ষার্থীরা হলেন, হাজীগঞ্জ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তারের বড় মেয়ে সুমাইয়া বিনতে কবির, একই এলাকার উত্তম কুমার সাহার ছেলে রাজিব কুমার সাহা (অন্তু), টোরাগড় বদরপুর এলাকার আব্দুর রশিদের ছেলে নুরুন নবী জুয়েল, ৩নং কালচোঁ ইউনিয়নের রাজাপুর গ্রামের আবুল বাশারের ছেলে মাহাদীয়ে বাশার, বাকিলা ইউনিয়নের চতন্তর গ্রামের সিরাজ উদ দৌলার ছেলে ফাহিম রায়হান শুভ, মকিমাবাদ এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবু জাফর মজুমদারের মেয়ে মাগফেরাতুন্নেছা উর্মি, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুুর গ্রামের নারায়ণ চন্দ্র সাহার মেয়ে শান্তা সাহা।

সদ্য উত্তীর্ণ হওয়া শাহরাস্তি ১৩ জন শিক্ষার্থীরা হলেন নুসরাত জাহান (নিরা), পিতা- নুরুল হুদা, সাং-দশনাপাড়া, আল মুক্তাদির ফয়সাল, পিতা -আ ন ম কামরুজ্জামান, সাং-সাহাপুর, একেএম রাশেদুল করিম বাপ্পি, পিতা মোঃ ইসমাইল মিয়া, সাং-কাজিরকামতা (হাজীবাড়ী, তাসনুবা মরিয়ম, পিতা -মোতালেব সাং-সুচীপাড়া, মারিয়া আহমেদ, পিতা- খাজা আহমেদ, প্রসন্নপুর, সৈয়দ তাবারুকুজ্জামান (তামিম) পিতা-সৈয়দ মোঃ তৌহিদুজ্জামান মিয়া, সাং-উনকিলা, মোঃ আফতাবুল আলম হীরু, পিতা-আউয়াল সাং-নিজমেহার, মোঃ জামাল হোসেন, পিতা মোঃ শামসুল আলম সাং-ভিসারা, মোঃ সাদ্দাম হোসেন পিতা- সিরাজুল ইসলাম, সাং- কান্দিরপাড়, খিলা বাজার, মোঃ রোকনুজ্জামান রনি পিতা মোহাম্মদ আলী আক্কাস সাং-কুলশী, মোঃ ফারুক হোসেন পিতা মোঃ শহিদ উল্যাহ, সেনগাঁও, মোসাঃ দিলরুবা খানম পিতা মোঃ ফাখরুল ইসলাম, সাং-সুচীপাড়া নূরানী মাদ্রাসা সংলগ্ন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিতা মোঃ করিম উল্যাহ দেওয়ান সাং-চেড়িয়ারা সর্ব থানা শাহারাস্তি চাঁদপুর।

Model Hospital

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’