সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরাস্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ১৩ জন উত্তীর্ণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৬:৩২ পিএম
শাহরাস্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ১৩ জন উত্তীর্ণ

সাইফুল ইসলাম সিফাত : বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ৪২ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাঁদপুরের শাহরাস্তিতে ১৩ জন ডাক্তার উত্তীর্ণ হয়েছে।

সদ্য উত্তীর্ণ হওয়া শাহরাস্তি ১৩ জন শিক্ষার্থীরা হলেন, নুসরাত জাহান (নিরা), পিতা- নুরুল হুদা, সাং-দশনাপাড়া, আল মুক্তাদির ফয়সাল, পিতা -আ ন ম কামরুজ্জামান, সাং-সাহাপুর, একেএম রাশেদুল করিম বাপ্পি, পিতা মোঃ ইসমাইল মিয়া, সাং-কাজিরকামতা (হাজীবাড়ী, তাসনুবা মরিয়ম, পিতা -মোতালেব সাং-সুচীপাড়া, মারিয়া আহমেদ, পিতা- খাজা আহমেদ, প্রসন্নপুর, সৈয়দ তাবারুকুজ্জামান (তামিম) পিতা-সৈয়দ মোঃ তৌহিদুজ্জামান মিয়া, সাং-উনকিলা, মোঃ আফতাবুল আলম হীরু, পিতা-আউয়াল সাং-নিজমেহার, মোঃ জামাল হোসেন, পিতা মোঃ শামসুল আলম সাং-ভিসারা, মোঃ সাদ্দাম হোসেন পিতা- সিরাজুল ইসলাম, সাং- কান্দিরপাড়, খিলা বাজার, মোঃ রোকনুজ্জামান রনি পিতা মোহাম্মদ আলী আক্কাস সাং-কুলশী, মোঃ ফারুক হোসেন পিতা মোঃ শহিদ উল্যাহ, সেনগাঁও, মোসাঃ দিলরুবা খানম পিতা মোঃ ফাখরুল ইসলাম, সাং-সুচীপাড়া নূরানী মাদ্রাসা সংলগ্ন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিতা মোঃ করিম উল্যাহ দেওয়ান সাং-চেড়িয়ারা সর্ব থানা শাহারাস্তি চাঁদপুর।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।