বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মতল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মতলব উত্তরে নুরুল আমিন রুহুল এমপি’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

মনিরুল ইসলাম মনির: প্রকাশিত: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ১০:১১ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মতলব উত্তরে নুরুল আমিন রুহুল এমপি’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

মনিরুল ইসলাম মনির: মতলবে উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাঈদ চাঁদ মিয়া কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশ আওয়মী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ মে শুক্রবার বিকেলে ছোট মরাধন (চকবাজারে) অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থেকে মিছিলটি বের করে বিভিন্ন মোর প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল এমপি বলেন, দীর্ঘ সাড়ে ৪ বছর নিরলসভাবে এলাকার উন্নয়ন করে এসেছি। মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। এখনো আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।

Model Hospital

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামিলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আটক করেছে পুলিশ। শেখ হাসিনাকে হত্যার জন্য বিএনপি -জামাত বেশ করেকবার চেস্টা করেছে। মানুষের দোয়ায় আল্লাহ তাকে রক্ষা করেছে।এদেশের জনগন আওয়মীলীগের পাশে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামীলীগ ক্ষমতায় এলে দেশে আরো উন্নত হবে।

ছেংগারচর পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জামাল হোসেন চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন, গজরা ইউনিয়ন আওয়মীলীগের সাধারন সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব, অ্যাড. মহসিন মিয়া মানিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির চৌধুরী, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, ছেংগারচর পৌর বাজার বনিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, পৌর যুবলীগ নেতা নাজমুল খান, ওমর খান, জেলা ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গনি শিকদার, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ, মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভলী আক্তার, যুবলীগ নেতা আমান উল্লাহ সরকার, জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর নবী খান, যুগ্ম আহবায়ক মাশরুল খান তামিম, সদস্য মাসুম সরকার, ছেংগারচর পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু হানিফ অপু প্রমুখ।

ছবি-০৩

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ