বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা ও র‌্যালী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ৩:৫৭ পিএম
চাঁদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা ও র‌্যালী

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় চাঁদপুর শহরের সর্বোচ্চকরণ মোড় এলাকায় র‌্যালী আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ডাঃ শেখ মহসিনের সভাপতিত্বে ও মানবাধিকার সংগঠক ও সাংবাদিক মোহাম্মদ বিপ্লব সরকারের সঞ্চালনায় বক্তারা বলেন, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা মানবাধিকার কর্মীরা অসহায় মানুষের পাশে ছিলাম এবং আছি। আমাদের মধ্যে কে হিন্দু কে মুসলিম এ ধরনের কোনো মন মানসিকতা নেই। মহান সৃষ্টিকর্তা বিশাল আকাশ যেমন সূর্য দিয়েছে কিছু মনে করো না আমি সূর্যের আলো আমরা সবাই উপভোগ করছি। সূর্যের আলো কোন হিন্দুর উপর পড়ে না কোন মুসলিমের উপর পড়ে না। সকল মানুষের উপর সূর্যের আলো পরে। তেমনি আমরা মানবাধিকার কর্মীরা সকল জাতি ভেদাভেদ ভুলে অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছি।

এমএম শফিকুর রহমান, আরিফুর রহমান সাগর, পারুল আক্তার, হেদায়েতুল্লাহ, জাহাঙ্গীর আলম, জহিরুদ্দিন নিশান, মোবারক গাজী, জাহাঙ্গীর গাজী, আরিফ হোসেন,মোজাম্মেল হোসেন, নবীন ভূঁইয়া, শাফায়াত হোসেন, আলামিন গাজী, মমিন হোসেনসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।