বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে পৌর নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৩ নেতাকে আজীবন বহিষ্কার

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৩:২৪ পিএম
মতলবে পৌর নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৩ নেতাকে আজীবন বহিষ্কার

দলের সিদ্ধান্ত অমান্য করে ছেংগারচর পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে ৩ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। মঙ্গলবার ওই সব নেতাদের নামে বহিষ্কারের চিঠি পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, ‘বিএনপি এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অথচ দলের একজন সদস্য হয়ে ব্যক্তিস্বার্থ চিন্তা করে এ সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন ওইসব নেতা। কারণ দর্শানো নোটিশ প্রদান করার পর নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও নোটিশের জবাব দেননি তাঁরা। প্রার্থিতা প্রত্যাহার না করে গত ১৫ বছর ধরে অগণতান্তিক শাসক গোষ্ঠীর দ্বারা যারা গুম, খুন ও পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছেন, তাঁদের পরিবারসহ দেশের গণতন্ত্রকামী বিপুল জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতি ওইসব নেতা বিশ্বাসঘাতকতা করেছেন। এ ধরনের অবজ্ঞা ঔদ্ধত্যের জন্য বিএনপির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে তাঁদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে ওইসব নেতার নাম বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে।

যাঁদের বহিষ্কার করা হয়েছে, তাঁরা হলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নুরুল হক সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও মেয়র প্রার্থী আবদুল ওয়াদুদ মাষ্টার, ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মতিন মেম্বার।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২জন ও কাউন্সিলর পদে ১জন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ওই কারণে বিএনপির ৩ নেতাকে আজীবন দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital