সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব : রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১:৫০ পিএম
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব : রুহুল এমপি

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্যের নামে ‘আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১’ এর চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুরে দেয়া হয়।

মতলব উত্তর ব্যুরো : যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। লেখাপড়াকে অগ্রাধিকার দিয়ে খেলাধুলায় মনোযোগী হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তাই যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

শনিবার বিকালে বিশিষ্ট শিল্পপতি ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নাছির উদ্দিন মিয়ার প্রধান পৃষ্ঠপোষকতায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্যের নামে ‘আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মতলব উত্তর উপজেলা পরিষদ সংলগ্ন শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ও খেলা উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

খেলায় দেওয়ানজী কান্দি ফুটবল একাদশ ও দুলাল কান্দি ফুটবল একাদশ দুইটি দল অংশগ্রহণ করে। ৩-০ গোলে দেওয়ানজী কান্দি ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দুলাল কান্দি ফুটবল একাদশ। হাজার হাজার ক্রীড়ামোদি দর্শকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি।

Model Hospital

আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শরীরিক ও মানসিক বিকাশ ঘটে। লেখাপড়াকে অগ্রাধিকার দিয়ে খেলাধুলার প্রতি সকলের মনোযোগী হওয়া প্রয়োজন। খেলাধুলা একজন খেলোয়াড়কে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্থ করে তুলে। খেলার মাধ্যমে ভাল খেলোয়াড় তৈরি হলে তারা দেশে বিদেশে সুনাম বয়ে আনতে পারবে। তাই লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্যের নামে ‘আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১’ এর চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুরে দেয়া হয়।

তিনি আরও বলেন, একটি সুস্থ জাতি দেশের উন্নয়নের অন্যতম নিয়ামক। সুস্থতা রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থীসহ যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। এ জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। নিয়মিত খেলাধুলা চর্চার মাধ্যমে যুবসমাজকে মাদকের নেশা থেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে এবং ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, খেলার প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিল্পপতি ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ নাছির উদ্দিন মিয়া, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, গজরা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান প্রমুখ।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।