বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নৌপথে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ৫:১৫ পিএম
নৌপথে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : অাজ ১০ ডিসেম্বর শুক্রবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নৌপথে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে লঞ্চ যাত্রী ঐক্য পরিষদ। সভাটি পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি হাসান অাল মেহেদি।

এসময় তিনি বলেন, অাপনারা জানেন যে দেশের দক্ষিন অঞ্চলে যাতায়াতের অন্যতম একটি মাধ্যম হলো নৌপথ। তুলনামূলক খরচ কম হওয়া সাধারণত নিম্ন ও মধ্য অায়ের মানুষেরা এই পথে বেশি যাতায়াত করে। কিন্তু তেলের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে যাত্রিদের কথা বিবেচনা না করে লঞ্চ মালিকগন ৩৫% ভাড়া বৃদ্ধি করে। ডিজেল ও কেরোসিনের দাম ২৩% বাড়লেও লঞ্চ মালিকগন ভাড়া ৩৫% বৃদ্ধি করে।এতে বিপাকে পড়ে এই পথে যাতায়াত কারী যাত্রীগন।

এছাড়াও অারো উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ন সাধারন সম্পাদক অারিফুর রহমান দুর্জয়। এসময় তিনি বলেন, ইতোপূর্বে অামরা দেখছি করোনাকালেও লঞ্চ মালিকগন অতিরিক্ত ভাড়া আদায় করে। তখন ১০০ টাকার ভাড়া তারা ১১৫ টাকা করে। এবং চেয়ারের ভাড়া ১৫০ টাকা থেকে ১৭০ টাকা করে। ফলো এমনিতেই তারা ভাড়া বাড়িয়েছে। এখন নতুন করে অাবার ভাড়া বাড়ানোর ফলে দেখা যায়, ডেকের ভাড়া ১১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫০, নিচের চেয়ার ১৮০ টাকা থেকে বেড়ে ২২০, নন-এসি সিঙ্গেল কেবিন ৫০০ থেকে বেড়ে ৬০০, ডাবল কেবিন এক হাজার থেকে বেড়ে ১২শ’ টাকা, এসি সিঙ্গেল কেবিন ৭০০ এবং ডাবল কেবিন ১৪শ’ টাকা হয়েছে। এ ছাড়া ভিআইপি কেবিনের ভাড়া হয়েছে আড়াই হাজার টাকা।

সংগঠনটির সদস্য জহির রায়হান বলেন, অনেক জায়গায় দেখা যায় একেক লঞ্চ একেক রকম ভাড়া নিচ্ছে। প্রতি কিলোমিটারে ৬০ পয়সা ভাড়া বাড়ালেও যাত্রীদের কাছ থেকে তার চেয়ে বেশি আদায় করা হচ্ছে। প্রতিনিয়ত লঞ্চের স্টাফদের যাত্রীদের কথা-কাটাকাটি হয়। অামরা একই সাথে নৌপথে সকল যাত্রী হয়রানি বন্ধ ও যাত্রীদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যাবস্হা গ্রহনের দাবি জানাই।

Model Hospital

এছাড়াও অারো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি হাবিবুল বাশার বাচ্চু, সদস্য ইসমাইল হোসেন সহ অারো অনেকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital