শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ২:৫৮ পিএম
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত।

সাইদ হোসেন অপু চৌধুরী : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত বলেছেন সাংগঠ‌নিক ভি‌ত্তি য‌দি শ‌ক্তিশালী না হয় তাহ‌লে সংগঠন আগা‌তে পার‌বে না। আপনারা কয়টা ইউ‌নিয়ন ক‌মি‌টি ক‌রে‌ছেন। উপ‌জেলা ও পৌরসভায় ৫১ জন এবং ইউ‌নিয়ন পর্যা‌য়ে ১১ জন নি‌য়ে ক‌মি‌টি কর‌তে হ‌বে। আপনার ৪ বছর থাক‌বেন কিন্তু ক‌মিটি গু‌লো কর‌বেন না তাহ‌লে সংগঠ‌নের কি প‌রিনত হ‌বে। আমাদের ছে‌লে মে‌য়ে‌দের গীতা পাঠ শিখাতে হ‌বে। শিখতে গি‌য়ে শুদ্ধ উচ্চার‌নে যেন শিখানো হয়। অশুদ্ধ উচ্চারণ ক‌রে পাঠ কর‌লে আপনার পাপ হ‌বে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে রোটারী ভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের ১ম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যার্টাজী।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জে. এল. ভৌমিক, দপ্তর সম্পাদক বিপ্লব দে।

Model Hospital

সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব রনজিৎ সাহা মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি লায়ন দিলীপ কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, বিমল চৌধুরী, সাংগঠনিক গোপাল সাহা, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুশিল চন্দ্র সাহা, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিবেক লাল মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি হিতেষ সাহা, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র, মতলব দক্ষিন উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক চন্দন সাহা, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি রুহিদাস বণিক, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নিখিল মজুমদার, কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিনয় ভূষন।

শোক প্রস্তাব পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলারর সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর। পরে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital