বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে রাড়া মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন 

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম
শাহরাস্তিতে রাড়া মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন 
শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে  রাড়া মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন  হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল অবধি টামটা  দক্ষিণ ইউপি’র  রাড়া  মৌলভীবাজার আকসা কিন্ডার গার্ডেনের ভোটকেন্দ্রে  বিরতিহীন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ওই নির্বাচনে  ৯টি  পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এতে  ২২২ জন ভোটারের মধ্যে ২১৯ তাদের  ভোটাধিকার প্রয়োগ করে। ৩জন ভোটার ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকেন।
ওই প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনে সভাপতি হিসেবে মোহাম্মদ গোলাম মোস্তাফা, সহ- সভাপতি মো. আবদুর সাকুর, সাধারণ সম্পাদক কাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, কোষাধ্যাক্ষ মো: আবুজাফর মাইনুদ্দিন,দপ্তর সম্পাদক মো: আব্দুল মুমিন মামুন (বিনা প্রতিদ্বন্দিতায়), প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ ফরিদ এবং  সদস্য নং ১ মো: জামাল হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)  সদস্য নং ২  মো: মাহবুবুর রহমান রাজিব,ওয়ার্ড কমিশনার ১ পদে শাহাদাত হোসেন,২ নং মোঃ মকবুল হোসেন, ৩ নং মোঃ মনির হোসেন  নির্বাচিত হন।
এ নির্বাচনে রিটার্নিং  অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা অফিসার  আবু ইসহাক, সহকারী প্রিজাইডিং কর্মকর্তার  হিসেবে মো. আওলাদ হোসেন, জান্নাতুল ফেরদাউস, হানিফুর রহমান দায়িত্ব পালন করেন ।
এছাড়া এ  নির্বাচনে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিরলস ভাবে দায়িত্ব পালন করেন  উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, টামটা উওর ইউপির চেয়ারম্যান ওমর ফারুক দর্জি,ইউপি সদস্য নজির আহমেদ , শাহরাস্তি  পুলিশ প্রশাসনের দ্বায়িত্ব প্রাপ্ত অফিসার ও  সঙ্গীয় ফোর্স।
উল্লেখ্য,ওই বাজারে গত ১১ বছর ধরে সভাপতি পদে শ্রমিক নেতা মোঃ আলমগীর হোসেন অধিষ্ঠিত ছিলেন। এ নির্বাচনের মাধ্যমে মোহাম্মদ গোলাম মোস্তফা সভাপতি হিসেবে  তার পদে স্থলাভিষিক্ত হলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।