বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন স্প্রে কার্যক্রমের উদ্বোধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১:০৯ এম
মতলব উত্তরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন স্প্রে কার্যক্রমের উদ্বোধন

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ লায়ন মো. আরিফ উল্যাহ সরকারের নেতৃত্বে এডিস মশা নিধনে ফগার মেশিনের দ্বারা স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. নূরুল আমিন রুহুল।

এসময় নুরুল আমিন রুহুল এমপি বলেন, বর্ষা মৌসুমে পৌর এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় সারা দেশের ন্যায় পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’সহ পৌরসভার সকল ড্রেন, বাড়ির আশপাশে ও ময়লার স্তুপ ও মশার বংশ বিস্তার ঘটে এমন জায়গা গুলোতে মশার ঔষধ ছিটানোর কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে। তিনি পৌরবাসীকে বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু প্রকোপ মোকাবিলায় প্রত্যকেকে সচেতন এবং বাসা-বাড়ি ও এর আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পৌর মেয়র লায়ন আরিফ উল্যাহ সরকার বলেন, মশার ঔষধ ছিটানো আমাদের দৈনন্দিন কাজের একটা অংশ। বর্ষা মৌসুমে পৌর এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ার পাশাপাশি তখন ডেঙ্গু মশার উপদ্রবও বেড়ে যায়।

সতর্কতা ও সচেতনতার ফলে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে মশার ঔষধ ছিটানোর কার্যক্রম পর্যায়ক্রমে চলবে। পুরো বর্ষা মৌসুমে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

Model Hospital

ডেঙ্গু নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসাদুজ্জামান জুয়েল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জুন মাসে ৯জন, জুলাই মাসে ৪৯ জন, আগস্ট মাসে ৯৪ জন ও এ মাসে এ পর্যন্ত ৯ জন ডেঙ্গু রোগী এ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু রোগটির প্রধান লক্ষণ জ্বর। জ্বর ছেড়ে যাওয়ার পর আবারও আসতে পারে। এর সঙ্গে শরীরে ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ বা ফুসকুড়ি দেখা যায়। এসব লক্ষণ দেখা মাত্র রোগীকে অবশ্যই হাসপাতালে নিয়ে আসতে হবে এবং চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital