শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আশিকাটিতে আওয়ামী লীগের কেন্দ্র কমিটিকল্পে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৪:২৫ পিএম
আশিকাটিতে আওয়ামী লীগের কেন্দ্র কমিটিকল্পে আলোচনা সভা
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর নৌকা প্রতীকের সমর্থনে কেন্দ্র কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ইউনিয়নের ৪ ও ৬নং ওয়ার্ডের কেন্দ্র কমিটির আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ভুঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী।
এ সময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  সাইদুর রহমান সাজু খান, শফিক মাল, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন গাজী, রফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক নয়ন চন্দ্র দাস, বিল্লাল হোসেন খান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, যুগ্ম আহ্বায়ক মামুন মাল, মাহবুব গাজী, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি খলিলুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, সহ সভাপতি শুভ মিজি, মানিক খান,  সাইফুল গাজী, যুগ্ম সাধারণ সম্পাদ উজ্জ্বল ভঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিল্লাল মাস্টার নৌকার বিজয়ের জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital