বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ১:৫৪ পিএম
ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের পাদদেশে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

একই সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সহিদ উল্যাহ তপাদার পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব, উপজেলা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

Model Hospital

সকাল সাড়ে ৮টায় ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ, পুরস্কার বিতরন করা হয়। পরে দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে একইদিন বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সকল শ্রেনী-পেশার মানুষকে শপথ বাক্য পাঠ করান। তারই অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাহী অফিসার শিউলী হরি সকল শ্রেনী- পেশার মানুষদের সাথে নিয়ে ভার্চুয়ালী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। পরে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital