বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইউপি নির্বাচনি পরিবেশ শান্ত রাখার জন্য বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ২:৪৩ পিএম
ফরিদগঞ্জে ইউপি নির্বাচনি পরিবেশ শান্ত রাখার জন্য বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

এস এম ইকাবল : ফরিদগঞ্জের আসন্ন ১৩টি ইউপি নির্বাচন হবে সম্পূর্ন অবাধ ও সুষ্ঠু। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। কেউ কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরী করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে কোন লাভ হবে না।

১৭ ডিসেম্বর উপজেলার শোল্লা স্কুল এন্ড কলেজ প্রাংগনে ৪নং বিট পুলিশিং এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে থানার ওসি মোঃ শহীদ হোসেন তার বক্তব্য উপরোক্ত কথা বলেছেন।

তিনি আরো বলেছেন, শান্তিপূর্ন নির্বাচন করার স্বার্থে, নির্বাচনি পরিবেশ শান্ত রাখার জন্য সকল প্রার্থী ও ভোটারকে অনুরোধ জানিয়ে বলেন, কেউ কোন রকম উস্কানি মূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটো করার সকল অপচেষ্টাকে শক্ত হাতে দমন করার সতর্ক বানী দিয়েছেন থানার ওসি।

ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোস্তফা কামাল ঢালীর সভাপতিত্বে ও থানার উপ-পরিদর্শক জামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক আবু হাছনাত নয়ন পাটওয়ারী, ইউনিয়ন আ’লীগের সভাপতি বাচ্চু মিয়া মজুমদার, সাধারন সম্পাদক আব্দুল মালেক মহন মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক ও শোল্লা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি শফিউল আজম শুকু পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী শরীফুল ইসলাম ছাড়াও ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ গ্রহণকারী সকল চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সকল সদস্যবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital