শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:১৮ পিএম
শাহরাস্তি উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নবগঠিত কমিটি ঘটন করা হয়েছে।

শুক্রবার বিকেলে (১৭-ডিসেম্বর) শাহরাস্তি পৌর শহরের মেহার কালীবাড়ি বাজারের সিক্স স্টার ফাস্টফুডের দ্বিতীয় তলায় এক আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (সাবেক) সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আহবায়ক মাস্টার লাইব্রেরীর স্বত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন খান।

উক্ত আলোচনা সভায় আলোচকরা চলমান কোভিড দ্বিতীয় ঢেউয়ের পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত ওই সমিতির সদস্যগণের ব্যবসায়িক ক্ষতি পুষিয়ে নিতে এবং ব্যবসা টিকিয়ে রাখতে সবাই বক্তব্য তাদের নিজস্ব অভিমত তুলে ধরেন। পরে আলোচকগণ পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করে পুস্তক ব্যবসায়ী কমিটিকে ঢেলে সাজাতে এবং বেগবান করতে শাহরাস্তি মর্ডান বুক সেন্টারের স্বত্বাধিকারী মোঃ মাসুদ রানাকে সভাপতি ও সিকদার লাইব্রেরি স্বত্বাধিকারী আবুল হাসানকে সাধারণ সম্পাদক এবং সোহাগ লাইব্রেরি স্বত্বাধিকারী বদিউজ্জামান সোহাগকে সাংগঠনিক সম্পাদক হিসেবে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করেন। একই সঙ্গে ঢাকা কেন্দ্রীয় পুস্তক বিক্রেতা কমিটির নীতিমালা প্রণয়নে শাহরাস্তি উপজেলা নীতিমালা কমিটির অনুমোদন দেন জেলা কমিটি। সেখানে মনির লাইব্রেরি স্বত্বাধিকারী মোঃ সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক এবং সুচিপাড়া ইসলামিয়া লাইব্রেরী স্বত্বাধিকারী মোহাম্মদ রুহুল আমিনকে সদস্যসচিব করে একটি কমিটি অনুমোদন দেন।

Model Hospital

এছাড়া ওই আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রস্তুত বিক্রেতা সমিতির সদস্য সচিব, বিশিষ্ট রাজনীতিবিদ, মিয়াজী লাইব্রেরি চাঁদপুরের স্বত্বাধিকারী কমরেড. জাকির হোসেন মিয়াজী, তাজ লাইব্রেরী স্বত্বাধিকারী মোহাম্মদ শরীফ, চাঁদপুর জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নীতিমালা কমিটির সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান পাটোয়ারী, লাইব্রেরিয়ান মাহবুবুর রহমান, আহাদ মিয়া, হৃদয়, সাইফ প্রমুখ।

শাহরাস্তি অন্যান্যের মধ্যে উপজেলার বিভিন্ন পর্যায়ের পুস্তক বিক্রেতা সমিতির সাবেক বর্তমান নেতৃবৃন্দ এবং লাইব্রেরিয়ান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital